২০২৪ সালের জুলাই-আগস্টে প্রতিবাদ আন্দোলন ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৭ দিনের মধ্যে তাঁরা হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে বলে জানা গেছে।বাংলাদেশের সংবাদমাধ্যম ‘যুগান্তর’ এই এই তথ্য দিয়েছে।
সোমবারই শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করেছে ট্রাইব্যুনাল।বিচারপতি আগামী ২৪ জুন ফের এই মামলা শুনবেন। তার আগে হাসিনার ঢাকার বাড়ি সুধা ভবনে চিঠি পাঠিয়ে নির্দেশ জানিয়ে দিতে বলেন বিচারপতি।পাশাপাশি বলা হয় খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়ে জানানোর নির্দেশের কথা।সেই অনুসারেই মঙ্গলবার (১৭ জুন) এ বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার।
এদিকে যত দিন যাচ্ছে ততই বাংলাদেশে তাদের উপস্থিতি বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। রাজধানী ঢাকার একাধিক এলাকায় পুলিশ ও সেনার রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিবাদে শামিল হচ্ছেন দলের নেতা ও কর্মীরা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা সফল কর্মসূচির জন্য দলীয় কর্মীদের প্রশংসা করে বিবৃতি দিয়েছেন।
১৯৯৬ সালে বাংলাদেশে ক্ষমতায় আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। পুনরায় ২০০৯ সালে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে পর পর তিনটি নির্বাচনে জয়লাভ করে বর্তমানে টানা ১২ বছর সরকার পরিচালনা করে এই দল।
এরপর জুলাই আন্দোলন ও তার জেরে তৈরি হওয়া ঘটনার জেরে এখন আওয়ামী লিগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ বাংলাদেশে। এর মধ্যেই শুরু হওয়া হাসিনার দলের একমাসব্যাপী কর্মসূচির প্রথম দিনের সাফল্য দেখে নড়েচড়ে বসেছে বাংলাদেশ পুলিশ। সোমবার রাতেই আওয়ামী লিগের কর্মসূচি আটকাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম যুগান্তরের রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছেন, অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে। ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা-ভাবনা করা হচ্ছে। ভার্চুয়ালি সংকট মোকাবিলা করে দলের কাজ এগিয়ে নিতে নেতা ও কর্মীদের নির্দেশও দিচ্ছেন শেখ হাসিনা।
Leave a comment
Leave a comment
