মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্থানে আসার ছিল। আর সেই কারণে ট্রাম্পের আমন্ত্রণকেও না বলে দিয়েছিলাম। এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ শুক্রবার ওডিশার একটি জনসভায় অংশ নেন তিনি। আর সেখান থেকেই তাঁর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ নিয়ে কথা বলেন মোদী। জানান, কানাডায় জি-৭ বৈঠকে গিয়েছিলাম। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ফোনে ওয়াশিংটন যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।
মোদীর কথায়, ট্রাম্প তাঁকে বলেছিলেন কানাডায় যখন পৌঁছেই গিয়েছেন ওয়াশিংটন চলে আসুন। একসঙ্গে খাবার টেবিলে আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সেই আমন্ত্রণ পত্রপাট খারিজ করে দেন বলে প্রকাশ্য জনসভা থেকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সেই আমন্ত্রণ খারিজ করে দিয়েছিলাম। মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্থানে আসতেই মার্কিন আমন্ত্রণ প্রত্যাখান করেছিলেন বলেও এদিন মন্তব্য করেন। তাঁর কথায়, মানুষের ভালোবাসা এবং মহাপ্রভুর প্রতি ভক্তিই এখানে নিয়ে এসেছে।
এদিন ওডিশার মাটিতে থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান। বলেন, স্বাধীনতার পর কয়েক দশক ধরে দেশের মানুষ কংগ্রেস মডেল দেখে। কিন্তু সেই মডেলে কোনও সুশাসন ছিল না। প্রধানমন্ত্রীর কথায়, কংগ্রেসের উন্নয়ন মডেল মানে শুধুই দুর্নীতি। যেভাবেই হোক উন্নয়নকে বাধা দেওয়া। কিন্তু কয়েক বছর ধরে দেশের মানুষ বিজেপির উন্নয়ন মডেলের সাক্ষী থেকেছে। আর তা বলতে গিয়ে ওডিশার অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি কীভাবে বদল ঘটছে তা তুলে ধরেন।
https://x.com/ANI/status/1936038369051787560?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1936038369051787560%7Ctwgr%5E4799893d159a8b21b2c46d7ac2d482003d7a8585%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.aajtak.in%2Findia%2Fnews%2Fstory%2Fpm-modi-told-why-he-did-not-go-to-america-from-canada-says-trump-said-let-come-to-washington-have-dinner-and-talk-but-i-wanted-to-come-to-odisha-ntc-dskc-2268577-2025-06-20
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর ওডিশায় বিজেপির সরকার গঠন হয়েছে। ‘ডবল ইঞ্জিন’ সরকারের আমলে এই রাজ্যে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের এক নতুন যুগের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন। এদিন মোদীর বক্তব্যে কংগ্রেসের শাসনকালে অসমের পরিস্থিতির কথাও উঠে আসে। বলেন, এক দশক আগেও অসমের পরিস্থিতি খুবই খারাপ ছিল। লাগাতার অস্থিরতা সে রাজ্যকে পিছনে ফেলে দিয়েছিল। কিন্তু বিজেপি সরকারের আমলে সে রাজ্য উন্নয়নের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নে একাধিক রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে অসম। তাঁর বক্তব্যে উঠে আসে ত্রিপুরার কথাও। বলেন, দীর্ঘ সময় বাম শাসন ছিল ত্রিপুরায়। পরিকাঠামো থেকে সরকারি সিস্টেম, সবেতেই ত্রিপুরা পিছিয়ে পড়েছিল। কিন্তু বিজেপির সরকার গঠনের পর থেকেই ত্রিপুরা শান্তি ও অগ্রগতির উদাহরণ হয়ে উঠেছে বলে এদিন দাবি করেন প্রধানমন্ত্রী।
