লিডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে একদিকে ভারতের দাপুটে ব্যাটিং, অন্যদিকে মাইকে ধরা পড়ল এক দৃঢ় নেতৃত্বের নজির। অধিনায়ক শুভমন গিল যখন ১২৭ রানে অপরাজিত থেকে ব্যাট চালাচ্ছেন, তখন হঠাৎই স্টাম্প মাইকে শোনা গেল উইকেটে থাকা ঋষভ পন্থের মন্তব্য—
“নিচে ই রেহ, নিকাল রাহা হ্যায় তো। ইয়ে আ জাতা, উঠ গয়া।”
বাংলায় যার অর্থ দাঁড়ায়—“নিচে রাখ, বল উঠছে। এটা যদি উঠেই যেত, তাহলে কিন্তু ক্যাচ হয়ে যেত।”
এই এক লাইনেই বোঝা গেল, পন্থ শুধু মাঠের ‘এন্টারটেইনার’ নন, বরং টিমমেটকে প্রয়োজনে সময়মতো বুদ্ধিদীপ্ত পরামর্শ দেওয়ার সাহসী চরিত্রও বটে।
ক্রিকেটবিশ্ব বরাবরই চেনে পন্থকে একজন আক্রমণাত্মক, সাহসী ও বিন্দাস খেলোয়াড় হিসেবে। কিন্তু লিডসের এই মুহূর্তে উঠে এল তার অন্য দিক—ক্যাপ্টেনের প্রতি দায়িত্ববোধ, পরিস্থিতি বিশ্লেষণের ক্ষমতা, এবং নেতৃত্বের পাশে দাঁড়ানোর স্নায়ুশক্তি।
শুভমন গিল হয়তো সেই মুহূর্তে ছন্দে ছিলেন, কিন্তু মাঠের বাস্তবতা বোঝানোর এই সজাগ মন্তব্য প্রমাণ করল—রিশভ পন্থ এখন কেবল ম্যাচ উইনার নন, ম্যাচ রিডারও।
