শেখ হাসিনার জামানার পর সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে সংস্কারের পথে হেঁটেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।এক ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এমন প্রস্তাবে বিএনপিসহ তিনটি দলের আপত্তি থাকায় এ বিষয়ে ঐকমত্য হয়নি। রবিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক মেলে নি কোনও রফাসূত্র।
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন দীর্ঘ আলোচনা শেষে আমরা সুস্পষ্ট একটা জায়গায় এসেছি যে একজন ব্যক্তি তার গোটা জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তবে তা নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারা যায় নি।বাংলাদেশের সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশির ভাগ দল একমত হয়েছে। বিএনপিসহ তিনটি দলের আপত্তি থাকায় এ বিষয়ে ঐকমত্য হয়নি।
আগামী দিনে একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সংবিধান সংস্কার কমিশন।প্রস্তাবে বলা হয়, এক ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপি, এনডিএম, ও বিএলডিপি এই বিষয়ে তাদের মতপার্থক্যকের কথা জানায়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এভাবে প্রধানমন্ত্রীর হাত-পা বেঁধে দেওয়া ঠিক হবে না। তবে সাংবিধানিকভাবে কোন স্বৈরাচার যাতে প্রতিষ্ঠিত না হয় এবং সীমাহীন মেয়াদের জন্য কেউ যেন প্রধানমন্ত্রী না হয় সেটা দেখা দরকার বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চার মূল নীতির উল্লেখ আছে। সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবে মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার, গণতন্ত্র অন্তর্ভুক্ত করার কথা বললেও পুরোনো মূলনীতি অক্ষুণ্ন থাকবে কি না, সে বিষয়ে কিছু বলেনি কমিশন। প্রথম আলোর খবর অনুযায়ী বি এন পি ও বামপন্থী দলগুলো সংবিধানের চার মূলনীতি অক্ষুণ্ন রেখে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার যুক্ত করার পক্ষে। তবে ধর্মভিত্তিক দলগুলো ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ বাদ দেওয়ার পক্ষে। জামায়াতে ইসলামী ‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ কে রাষ্ট্রপরিচালনার মূলনীতি ও সংবিধানের প্রস্তাবে যুক্ত করার পক্ষে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
