দেড় হাজার টাকায় বিমানযাত্রা? একদম সত্যি। যাদের কাছে বিমানে ভ্রমণ পকেটে আগুন ধরানোর মত, তাদের জন্যই বিশেষ অফার নিয়ে এল ইন্ডিগো, ‘মনসুন সেল’। এই অফারে মাত্র ১,৪৯৯ টাকায় আপনি বিমানযাত্রার সুযোগ পাবেন। এই মরশুমে ইন্ডিগো আন্তর্জাতিক এবং আন্তর্দেশীয়, দু’ক্ষেত্রেই বিমান ভাড়ায় বড় রকমের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে।
অফার শেষ ২৯ জুন। দেশে ভ্রমণের ক্ষেত্রে মাত্র ১,৪৯৯ টাকা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ৪,৩৯৯ থেকে। অফারের দিনে কাটা টিকিটে ভ্রমণের শেষ সময়সীমা থাকছে ১ সেপ্টেম্বর। এ ছাড়া ভ্রমণ আরও আরামদায়ক করতে অন্যান্য পরিষেবাতেও ছাড় দিচ্ছে সংস্থা। যেমন- সঙ্গে প্রি-পেইড এক্সট্রা ব্যাগ নেওয়ার ক্ষেত্রে ৫০% ছাড়, আন্তর্জাতিক ভ্রমণে ১৫, ২০ এবং ৩০ কেজি লাগেজ নিলে তাতেও বিশেষ ছাড়।
পাশাপাশি যদি আপনার যাত্রাপথ খুব দীর্ঘ হয় তাহলে আপনাকে আরও বেশি আরাম দিতে বিশেষ আসনের সুবিধাও রয়েছে। এ জন্য মূল্য চোকাতে হবে অবশ্য। এছাড়া থাকছে ইউএসবি-সি পোর্ট, মোবাইল রাখার জন্য বিশেষ জায়গা। এখানেই শেষ নয় যাত্রীদের জন্য খাবারেও বিশেষ সুবিধা দিচ্ছে ইন্ডিগো। মনের মত খাবার বেছে নিতে পারেন মাত্র ৯৯ টাকায়।
তাহলে আর দেরি কেন? এখনই কেটে ফেলুন জলের দরে বিমানের টিকিট!
