By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: আরও বড় বিমান পাঠাচ্ছে ব্রিটিশ নেভি, এ বার ‘উড়িয়ে’ নিয়ে যাওয়া হবে কেরলে থমকে যাওয়া এফ-৩৫বি-কে
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > দেশ > আরও বড় বিমান পাঠাচ্ছে ব্রিটিশ নেভি, এ বার ‘উড়িয়ে’ নিয়ে যাওয়া হবে কেরলে থমকে যাওয়া এফ-৩৫বি-কে
দেশ

আরও বড় বিমান পাঠাচ্ছে ব্রিটিশ নেভি, এ বার ‘উড়িয়ে’ নিয়ে যাওয়া হবে কেরলে থমকে যাওয়া এফ-৩৫বি-কে

admin
Last updated: July 3, 2025 11:35 am
admin
Share
2 Min Read
SHARE
আরও বড় বিমান পাঠাচ্ছে ব্রিটিশ নেভি, এ বার ‘উড়িয়ে’ নিয়ে যাওয়া হবে কেরলে থমকে যাওয়া এফ-৩৫বি-কে
👁️ 1
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

প্রায় ২০ দিন হতে চলল কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরের রানওয়েতে ঠায় দাঁড়িয়ে ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫বি। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণ করতে হয় যুদ্ধবিমানটিকে। এরপর থেকে সেটি বিমানবন্দরের রানওয়েতেই দাঁড়িয়ে রয়েছে। একাধিকবার সারানোর চেষ্টা হলেও ইঞ্জিনিয়াররা ব্যার্থ হয়েছেন বলে খবর। সরকারি একটি সূত্র বলছে, বিশ্বের সবথেকে দামী যুদ্ধবিমানটি আর সারানো সম্ভব নয়। আর তাই সেটি সম্ভবত নষ্ট করে ফেলা হবে বলেও দাবি।

সরকারি ওই সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, ব্রিটিশ নৌ বাহিনীর তরফে একটি বড় ট্রান্সপোর্ট বিমান নিয়ে আসা হবে। যার সাহায্যে এফ-৩৫বি যুদ্ধবিমানটিকে এয়ারলিফট করা হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে পার্কিং সহ হ্যাঙ্গার ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু মূল্য ধার্য করা হয়েছে। তা সবটাই ভারতকে মিটিয়ে দেওয়া হবে জানিয়েছেন সরকারি ওই সূত্র।

বলে রাখা প্রয়োজন, গত ১৪ জুন তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবরতণ করে এফ-৩৫বি ব্রিটিশ যুদ্ধবিমানটিকে। আমেরিকার তৈরি ব্রিটিশ রয়‍্যাল নেভির এটি যুদ্ধবিমান। অন্যতম দামী যুদ্ধবিমানও এটি। জানা যায়, বিমানের হাইড্রোলিকে সমস্যা ধরা পড়েছে। আর সেই কারনেই জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। যদিও প্রথমে জ্বালানির সমস্যা হয়েছে বলে ভাবা হয়েছিল। কিন্তু পরে যুদ্ধবিমানে বড়সড় ‘রোগ’ ধরা পড়ে। যা সারাই করতে হিমশিম অবস্থা ইঞ্জিনিয়ারদের।

বর্তমানে তিরুঅনন্তপুরম বিমানবন্দরে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে সেটি রয়েছে। প্রথমে হ্যাঙ্গারে নিয়ে যাওয়ার কথা ভারতের তরফে বলা হলেও তাতে রাজি ছিল না ব্রিটিশ সেনা। সম্প্রতি এক আধিকারিক সংবাদসংস্থা এএনআই’কে জানিয়েছে, বিমানটিকে বিমানবন্দরে রক্ষণাবেক্ষণ, মেরামত করার ক্ষেত্রে ভারতের প্রস্তাব মেনে নিয়েছে রয়্যাল নেভি। তিরুঅনন্তপুরম বিমানবন্দরেই সেটিকে সারানোর কাজ চলবে। ওই আধিকারিকের কথায়, ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং দল আসার পরেই যুদ্ধবিমানটিকে হ্যাঙ্গারে সরানো হবে।

এই বিষয়ে এক বার্তায় ব্রিটিশ হাইকিমিশন জানিয়েছে, যুদ্ধবিমানের প্রয়োজনীয় মেরামত এবং সুরক্ষার ক্ষেত্রে ভারতের সঙ্গে গ্রাউন্ড টিম সবসময় যোগাযোগ রাখছে। একই সঙ্গে আলোচনার মাধ্যমে কাজও করছে। জরুরি অবতরণের পর ভারত যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছে সেজন্য কৃতজ্ঞতাও জানানো হয়েছে ওই বিবৃতিতে। বলে রাখা প্রয়োজন, ভারত মহাসাগরীয় এলাকায় একটি যৌথ মহড়ায় সম্প্রতি যোগ দেয় ব্রিটিশ নৌবাহিনী। মহড়া চলাকালীন আকাশে উড়ছিল এফ-৩৫বি যুদ্ধবিমানটি। এরপরেই তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি।

You Might Also Like

নীতীশ রাজ্যসভায়! এবার বিহারের নতুন মুখ্যমন্ত্রী কে? সামনে চার নাম, জোর জল্পনা রাজনীতিতে

“যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না”, মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে কী বললেন প্রধানমন্ত্রী?

ভোটার তালিকায় ৬০ লক্ষ নাম ঝুলে! রাজ্যে ফের আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

জাতীয়তা নয়, শুধুই মানবিকতা! দুবাইয়ে আটকে থাকা অসহায় পর্যটকদের পাশে বলি তারকা সোনু

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বলি দুই ভারতীয় নাবিক! ইরানি মিসাইল হানায় সলিলসমাধি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article কলকাতা পুরনিগমে প্রথম মহিলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক
Next Article করোনা ভ্যাকসিন নিলে সত্যিই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে? জানেন কি বলছে কোভিশিল্ডের নির্মাতা সংস্থা
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘রাজীব কুমারকে প্রার্থী করা মমতার রাজনৈতিক ব্লান্ডার হবে’ বিস্ফোরক হুমায়ুন কবীর
রাজনীতি রাজ্য March 5, 2026
পশ্চিমবঙ্গের নতুন অস্থায়ী রাজ্যপাল আর এন রবি
রাজ্য March 5, 2026
CV আনন্দের পদত্যাগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, জানালেন নতুন রাজ্যপালের নামও
রাজ্য March 5, 2026
হোটেলের কর্মীকে হেনস্থা! টি–২০ বিশ্বকাপেই ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেটার
ময়দান March 5, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • ‘রাজীব কুমারকে প্রার্থী করা মমতার রাজনৈতিক ব্লান্ডার হবে’ বিস্ফোরক হুমায়ুন কবীর
  • পশ্চিমবঙ্গের নতুন অস্থায়ী রাজ্যপাল আর এন রবি
  • CV আনন্দের পদত্যাগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, জানালেন নতুন রাজ্যপালের নামও
  • হোটেলের কর্মীকে হেনস্থা! টি–২০ বিশ্বকাপেই ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেটার
  • নীতীশ রাজ্যসভায়! এবার বিহারের নতুন মুখ্যমন্ত্রী কে? সামনে চার নাম, জোর জল্পনা রাজনীতিতে

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?