By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: একসঙ্গে ১৭ জায়গায় হামলা! অপারেশন ‘নতুন সকালে’ কেঁপে উঠল পাকিস্তান! ‘যুদ্ধ ঘোষণা’ বিএলএফের?
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > বিদেশ > একসঙ্গে ১৭ জায়গায় হামলা! অপারেশন ‘নতুন সকালে’ কেঁপে উঠল পাকিস্তান! ‘যুদ্ধ ঘোষণা’ বিএলএফের?
বিদেশ

একসঙ্গে ১৭ জায়গায় হামলা! অপারেশন ‘নতুন সকালে’ কেঁপে উঠল পাকিস্তান! ‘যুদ্ধ ঘোষণা’ বিএলএফের?

admin
Last updated: July 11, 2025 6:55 am
admin
Share
2 Min Read
একসঙ্গে ১৭ জায়গায় হামলা! অপারেশন 'নতুন সকালে' কেঁপে উঠল পাকিস্তান! 'যুদ্ধ ঘোষণা' বিএলএফের?
SHARE
একসঙ্গে ১৭ জায়গায় হামলা! অপারেশন ‘নতুন সকালে’ কেঁপে উঠল পাকিস্তান! ‘যুদ্ধ ঘোষণা’ বিএলএফের?
👁️ 2
WhatsApp Share on WhatsApp

গৃহযুদ্ধে জেরবার পাকিস্তান! একের পর এক নাশকতার ঘটনা ঘটে চলেছে। এর মধ্যেই একেবারে তেড়েফুঁড়ে উঠল বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট(বিএলএফ)। পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালাল এই সংগঠন। জানা গিয়েছে, গভীর রাতে বালোচিস্তানের একাধিক জেলায় এই হামলা চালানো হয়েছে। যার মধ্যে একাধিক সরকারি বাংলো এবং পাকসেনা ঘাঁটি আছে। যদিও এই বিষয়ে একেবারেই স্পিকটি নট ইসলামাবাদ।

Contents
জাজবাত বাংলায় আরও পড়ুনআরও পড়ুন

সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএফ এই হামলার দায় স্বীকার করে একটি বার্তা দিয়েছে। সংগঠনের তরফে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘নই সুবহ’ অর্থাৎ ‘নতুন সকাল’। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে বিএলএফের। আর এই হামলা নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ বলেই মনে করা হচ্ছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সে দেশের বিভিন্ন জায়গা যেমন পাঞ্জগুর, সুরাব, কেচ, খারান সহ মোট ১৭টি জায়গায় হামলা চালানো হয়। আর এই হামলায় বড়সড় ক্ষতির মুখে পাক সরকার।

জাজবাত বাংলায় আরও পড়ুন

মন্দিরে মালয়েশিয়ান মডেলকে শ্লীলতাহানি! অভিযুক্ত ভারতীয় পুরোহিত

সংগঠনের তরফে দেওয়া বার্তায় বিএলএফের সদস্য মেজর গওয়াহরাম বালোচ জানিয়েছেন, এই হামলা ‘বালোচ স্বাধীনতা যুদ্ধের নতুন ভোর’। তাঁর কথায়, মধ্যরাতে হওয়া এই অভিযান মাক্রান উপকূল থেকে কোহ-ই-সুলাইমান পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল। শুধু তাই নয়, এই হামলা আগামিদিনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে বলেও দাবি করা হয়েছে বিএলএফের তরফে জারি করা বিবৃতিতে। কিন্তু কীভাবে এই সঙ্গে এতগুলি জায়গায় একযোগে হামলা চালালো বালোচরা?

ওই বার্তায় মেজর গওয়াহরাম জানিয়েছেন, বিস্তৃতভাবে এই হামলা একযোগে চালাতে সাবধানতার প্রয়োজন ছিল। সেই মতো সমস্ত পরিকল্পনা করা হয়েছে। পাক সামরিক ঘাঁটি এবং সরকারি টার্গেটগুলিতে ব্যাপকভাবে যাতে ক্ষয়ক্ষতি করা সম্ভব হয় পরিকল্পনা সেভাবেই সাজানো হয় বলেও দাবি ওই বালোচ নেতার। একই সঙ্গে বালোচিস্তান লিবারেশন ফ্রন্টের তরফে নতুন ইঙ্গিত দেওয়া হয়েছে যে, অপারেশন এখনও শেষ হয়নি। ফলে ফের একবার বড়সড় হামলা চালাতে পারে বিএলএফ।

আরও পড়ুন

হন্যে হয়ে খুঁজছে এনআইএ! কপিলের ক্যাফেতে হামলার পিছনে থাকা ‘মোস্ট ওয়ান্টেড’ লাড্ডি আসলে কে?

একসঙ্গে ১৭ জায়গায় হামলায় কার্যত প্রবল চাপে ইসলামাবাদ। শুধু তাই নয়, পাকসেনা প্রধান মুনিরের ঘুম যে এই হামলা উড়িয়ে দেবে তাও স্পষ্ট। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে প্রকাশিত খবর অনুযায়ী, এই হামলার পরেই পাকিস্তানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন পাক সামরিক ঘাঁটিগুলিতে চরম সতর্কতা রাখার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, সরকারি জায়গাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

You Might Also Like

রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে ভারত?

মধ্যপ্রাচ্যে উত্তেজনা! ইরান-আমেরিকা সংঘাত কি নিকটে?

তালিবান নতুন দণ্ডবিধি! গার্হস্থ্য হিংসা বৈধ, মহিলাদের ওপর শাস্তির দায় চাপাল স্বয়ং আদালত

ইমরান খানের অসুস্থতা ঘিরে চরম বিতর্ক, দুই বোনের অভিযোগ নকভির বিরুদ্ধে

ঐতিহাসিক মুহূর্ত! প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

TAGGED: Balochistan, India Pakistan Border, Pakistan, পাকিস্তান, বালোচিস্তান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article ১১ জুলাই রাশিফল: মেষ, মিথুন ও ধনুর জন্য শুভ দিন, জানুন বাকি রাশির ভাগ্যফল ১১ জুলাই রাশিফল: মেষ, মিথুন ও ধনুর জন্য শুভ দিন, জানুন বাকি রাশির ভাগ্যফল
Next Article রঙেই চিনুন রোগের লক্ষণ, টেস্ট ছাড়াই বুঝিয়ে দেবে শরীরে দানা বেঁধেছে ডায়াবেটিস 
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া
রাজ্য February 19, 2026
নির্বাচনের আগে ভাঙন পদ্মশিবিরে! তৃণমূলে যোগ কার্শিয়াং এর BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার, কোন পথে পাহাড়ের রাজনীতি?
রাজনীতি February 19, 2026
বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে
রাজ্য February 19, 2026
আরজি কর মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসায় অভাবনীয় সাফল্য, রাজ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাড় বসলো জীবীত ব্যক্তির শরীরে
মহানগর সুস্বাস্থ্য February 19, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া
  • নির্বাচনের আগে ভাঙন পদ্মশিবিরে! তৃণমূলে যোগ কার্শিয়াং এর BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার, কোন পথে পাহাড়ের রাজনীতি?
  • বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে
  • আরজি কর মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসায় অভাবনীয় সাফল্য, রাজ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাড় বসলো জীবীত ব্যক্তির শরীরে
  • শাই হোপের একাকী যাদু, ইতালি উধাও!

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?