স্বাস্থ্যের জন্য উপকারী শশা সাধারণত আমরা স্যালাদ হিসেবেই খেতে অভ্যস্ত। বাঙালির বিখ্যাত মুড়ি মাখা আবার সম্পন্ন নয় শশা ছাড়া। আজ কিন্তু শসার সবজি তৈরীর পদ্ধতি জানাবো।
উপকরণ :
শশা (মাঝারি) ৫টি, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনবাটা ১ চা চামচ, ধনেবাটা ১ চা চামচ, এলাচ ২টি, গোলমরিচ গুঁড়ো ২ কাপ, তেল প্রয়োজন অনুসারে। জল পরিমাণমতো, কিমা ২ কেজি (মটন/চিকেন), আদাবাটা ১ চা চামচ, জিরেবাটা ১ চা চামচ, তেজপাতা ১টি, দারচিনি ২ টুকরো, د সাদা মরিচগুঁড়ো ২ চা চামচ, ময়দা ১ চা চামচ।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পদ্ধতি :
প্রথমে কড়াইতে তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজের অর্ধেকটা ভাজুন। এতে সব মশলার অর্ধেকটাও কিমা দিয়ে ভেজে জল দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে নেড়ে জল শুকিয়ে নিন। শশার খোসা ছাড়িয়ে একদিকে কেটে ভেতরের সব বিচি, শাঁস খুঁচিয়ে বের করে নিন। কাটা মুখটা ফেলবেন না। কিমা ঠান্ডা করে শশার মধ্যে পুর ভরুন। কাটা অংশটা শশার ফাঁকা মুখে বসিয়ে কাঠি দিয়ে আটকে দিন। পুর ভরার পর যে কিমা থাকবে সেটা রেখে দিন। একটি পাত্রে তেল গরম করে শশাগুলো লাল করে ভেজে নিন। এবার তেলে বাকি পেঁয়াজকুচি ও মশলা ভেজে তাতে ময়দা দিন। সামান্য জল দিয়ে কষিয়ে ভাজা শশাগুলো দিন। একটু এপিঠ-ওপিঠ উলটে আন্দাজমতো জল দিন। অবশিষ্ট কিমা মেশান। কাঁচালঙ্কা দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন। ঝোল শুকিয়ে মাখামাখা হলে নামিয়ে নিন।
পরিবেশন করেন রুটি বা ভাতের সঙ্গে। জিভে লেগে থাকবে এই পদের স্বাদ।
