By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: গাজায় ইজরায়েলি সেনার অতর্কিত গুলিতে মৃত ৯৩
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > বিদেশ > গাজায় ইজরায়েলি সেনার অতর্কিত গুলিতে মৃত ৯৩
বিদেশ

গাজায় ইজরায়েলি সেনার অতর্কিত গুলিতে মৃত ৯৩

Jazzbaat 24 Bangla
Last updated: July 21, 2025 9:40 am
Jazzbaat 24 Bangla
Share
2 Min Read
গাজায় ইজরায়েলি সেনার অতর্কিত গুলিতে মৃত ৯৩
SHARE
গাজায় ইজরায়েলি সেনার অতর্কিত গুলিতে মৃত ৯৩
👁️ 1
WhatsApp Share on WhatsApp

হয় তারা মরছে গুলিতে না হয় খিদের জ্বালায়। গাজায় মানুষের মৃত্যু মিছিলে সামিল আরো ৯৩ জন নিরীহ নাগরিকের নাম। অভিযোগ, গাজায় রবিবার খাবার নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করল ইজরায়েলি বাহিনী। গাজা সিভিল ডিফেন্স এজেন্সির তরফে জানানো হয়েছে অন্তত ৯৩ জন মারা গিয়েছেন এই ঘটনায়। আহত একাধিক।

Contents
জাজবাত বাংলায় আরও পড়ুনআরও পড়ুন

উত্তর গাজায় খাদ্যসাহায্য বহনকারী ট্রাক পৌঁছনোর পরেই হামলা শুরু হয় বলে অভিযোগ। ৮০ জন প্রাণ হারান সেখানে। দক্ষিণ গাজার রাফার কাছাকাছি আরও নয় জন এবং খান ইউনিসের অন্য একটি সাহায্য পয়েন্টে গুলিতে প্রাণ যায় আরও চার জনের। ইজরায়েলি সেনর এমন হানায় তীব্র নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লু এপ পি)।

জাজবাত বাংলায় আরও পড়ুন

চিরতরে ঘুমোলেন ‘স্লিপিং প্রিন্স’, ১৫ বছর বয়েসে গাড়ি দুর্ঘটনার শিকার

রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (WFP) তরফে জানানো হয়েছে, তারা রবিবার ২৫টি ট্রাকে খাবার নিয়ে গাজা শহরের উদ্দেশে রওনা দেয়। ইজরায়েলি সীমান্ত পেরিয়ে যাওয়ার পরই ক্ষুদার্থ জনতা ট্রাক ঘিরে ধরে। খাদ্যের জন্য মরিয়া সাধারণ মানুষদের লক্ষ্য করে পরক্ষণেই সেখানে গুলিবৃষ্টি শুরু হয়ে যায়।

যদিও ঘটনায় ইজরায়েলি সেনার দাবি, বিশাল জনরোষ থামাতেই সতর্কতামূলক গুলি চালায়। সেনার বক্তব্য, গাজা শহরের কাছে হাজার হাজার মানুষ জমায়েত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা গুলি চালাতে বাধ্য হয়।

গাজা-ইজরায়েল যুদ্ধের মাঝে এরকম ঘটনা নতুন নয়। গাজা প্রশাসনের দাবি, মে মাসের শেষ দিক থেকে এখনও পর্যন্ত প্রায় ৮০০ জন নিরস্ত্র সাধারণ মানুষ গুলিতে প্রাণ হারিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই ইজরায়েলি বাহিনীর গুলির দিকেই আঙুল উঠেছে। সেনাদের জন্য ‘পূর্ব অভিজ্ঞতা’ থেকে শিক্ষা নিয়ে নতুন নির্দেশিকা’ও জারি করেছে ইজরায়েল সেনাবাহিনী।

আরও পড়ুন

টিআরএফের জঙ্গি তালিকাভুক্তির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া পাকিস্তানের

ইজরায়েলি সেনার বিরুদ্ধে অভিযোগ তারা হাসপাতাল, গির্জায় পর্যন্ত হামলা চালিয়ে মানুষদের হত্যা করছেন। এরআগে পূর্বে গাজার একমাত্র ক্যাথলিক গির্জা, হোলি ফ্যামিলি চার্চে ইজরায়েলি হামলায় তিন জনের মৃত্যু হয়। তার পরই পোপ লিও চতুর্দশ এই যুদ্ধকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে শান্তির বার্তা দেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন এবং বলেন, চার্চের ওপর ভুল করে বোমাটি পড়ে গিয়েছিল। এটি ইচ্ছাকৃত ঘটনা নয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইজরায়েলে ১,২১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। তার জবাবে ইজরায়েলি অভিযানে এখনও পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে ৫৮,৮৯৫ জনের, বেশিরভাগই সাধারণ নাগরিক।

You Might Also Like

রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে ভারত?

মধ্যপ্রাচ্যে উত্তেজনা! ইরান-আমেরিকা সংঘাত কি নিকটে?

তালিবান নতুন দণ্ডবিধি! গার্হস্থ্য হিংসা বৈধ, মহিলাদের ওপর শাস্তির দায় চাপাল স্বয়ং আদালত

ইমরান খানের অসুস্থতা ঘিরে চরম বিতর্ক, দুই বোনের অভিযোগ নকভির বিরুদ্ধে

ঐতিহাসিক মুহূর্ত! প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হেনা
Next Article মহাঔষধ বিশেষ শুক্তো বর্ষাকালে ঘন ঘন পেট খারাপ? মহাঔষধ এই বিশেষ শুক্তো
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া
রাজ্য February 19, 2026
নির্বাচনের আগে ভাঙন পদ্মশিবিরে! তৃণমূলে যোগ কার্শিয়াং এর BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার, কোন পথে পাহাড়ের রাজনীতি?
রাজনীতি February 19, 2026
বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে
রাজ্য February 19, 2026
আরজি কর মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসায় অভাবনীয় সাফল্য, রাজ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাড় বসলো জীবীত ব্যক্তির শরীরে
মহানগর সুস্বাস্থ্য February 19, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া
  • নির্বাচনের আগে ভাঙন পদ্মশিবিরে! তৃণমূলে যোগ কার্শিয়াং এর BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার, কোন পথে পাহাড়ের রাজনীতি?
  • বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে
  • আরজি কর মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসায় অভাবনীয় সাফল্য, রাজ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাড় বসলো জীবীত ব্যক্তির শরীরে
  • শাই হোপের একাকী যাদু, ইতালি উধাও!

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?