পড়ুয়াদের দুচোখ ভরা স্বপ্ন। ভবিষ্যতে কীভাবে এগোবে? কোথায় উচ্চশিক্ষা নিলে ভবিষ্যৎ শক্তপোক্ত হবে ? নানান প্রশ্নে ভিড় তাদের কাছে। সেরা জায়গায় পড়াশোনা করতে তো সবাই চায়। কিন্তু সেই সেরা স্থানের হদিশও তো পেতে হবে। কারণ বলা হয়, ভালো প্রতিষ্ঠান কেবল ভবিষ্যৎ গড়ে না ভালো মানুষ তৈরী হতেও সাহায্য করে। ভাল বিশ্ববিদ্যালয় মানে দারুণ পরিবেশ, পেশাগত উন্নতির সুযোগ, প্রাণবন্ত ক্যাম্পাস, দুর্দান্ত শিক্ষক যারা সময়ের সঙ্গে হয়ে ওঠে জীবনের পথ প্রদর্শকও।
গোটা বিশ্বের ছাত্র-ছাত্রীর কাছে বিদেশে পড়াশোনার জন্য প্রথম স্থান হিসেবে ইউনাইটেড কিংডম বা ইউকে কে বেছে নেন। ইউকে প্রথম পছন্দ হলেও গোটা দেশের সব বিশ্ববিদ্যালয় তো আর এক মানের নয় তাতেও রয়েছে ভালো-মন্দের ব্যাপার। সেই ভালো মন্দের হদিশ দিয়েই হাজির আমরা। জানাবো বিশ্বের এমন তিন বিশ্ববিদ্যালয়ের কথা যা গোটা বিশ্বের কাছে সেরা হওয়ার অবদান রাখে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়
প্রথমেই আসি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কথায়। ২০২৫ অনুযায়ী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে ৮০ নম্বরে রয়েছে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়। এখানে ন্যানোটেকনোলজি, দাঁতের চিকিৎসা, রোবোটিক্স ও ভার্চুয়াল রিয়্যালিটির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এখানে রয়েছে ৫,০০০-রও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। এমনকি শিক্ষকদের প্রায় ৩১% অন্য দেশের।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়
2025-এ এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ২৭। ব্রিটেনের প্রাচীন এবং সম্মানজনক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেও একটি। বিশ্বের অন্যতম সবচেয়ে বড় একাডেমিক লাইব্রেরি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।আর্টস ও হিউম্যানিটিজের বিষয়গুলির জন্য বিশেষভাবে বিখ্যাত। স্পেস সায়েন্স, পাবলিক হেলথ, এডুকেশন, নিউরোসায়েন্স এবং ফিজিক্সের মতো বিষয়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়।
লাফবরো বিশ্ববিদ্যালয়
লাফবরো ইউনিভার্সিটিতে রয়েছে ১৩০-রও বেশি দেশের প্রায় ১৮,০০০ শিক্ষার্থী। এটি যুক্তরাজ্যের অন্যতম সেরা ‘স্টুডেন্ট এক্সপেরিয়েন্স’ প্রদানকারী বিশ্ববিদ্যালয় বলেও মনে করা হয়। বিশ্বমানের স্পোর্টস ফেসিলিটি ও শিল্পক্ষেত্রে সংযোগ থাকার কারণে, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রচুর সুযোগ পাওয়া যায়। আর্ট অ্যান্ড ডিজাইন, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া, মেকানিক্যাল ও এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এও এই বিশ্ববিদ্যালয় প্রথম সারিতেই থাকে।
এই তিন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়াটা ভীষণ ভাগ্যের। তবে মনে রাখবেন শুধু সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেই ভালো শিক্ষা বা ভবিষ্যৎ গড়ে ওঠে না। তারজন্য দরকার নিজের একাগ্রতা, কঠিন পরিশ্রম এবং চেষ্টা।
