কোনও রকম দাদাগিরি চলবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট করে এই কথা জানিয়ে দিল ভারত। বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হল, ভারত আগের মতোই রাশিয়া থেকে তেল কেনা বজায় রাখবে।
দ্বিতীয় দফায় আমেরিকার মসনদে বসার পরেই বিশ্ব রাজনীতিতে এক আগ্রাসী ভূমিকা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । মার্কিন প্রেসিডেন্ট কখনও দাবি করছেন, তাঁর জন্যই আলোচনার টেবিলে বসেছে রাশিয়া ও ইউক্রেন। কখনও বা দাবি করছেন, গাজাকে তিনিই রক্ষা করবেন। আবার কখনও দাবি করছেন, তাঁর মধ্যস্থতাতেই থেমেছে ভারত ও পাকিস্তানের যুদ্ধ। রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে চলায় ভারতকে হুমকিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ভারত অবিলম্বে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপাবেন। সঙ্গে ধার্য করবেন জরিমানা। সেই সিদ্ধান্ত ঘোষণার দুদিন পরেই ট্রাম্প জানিয়েছিলেন, হুমকিতে কাজ হয়েছে। ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করছে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাম্পকে মুখের উপর কড়া জবাব দিল মোদি সরকার । মোদি সরকারের তরফে জানানো হয়েছে, তারা আগের মতোই রাশিয়া থেকে তেল কিনছে। রাশিয়া থেকে তেল কেনায় যে সুবিধে তারা পাচ্ছে, সেই সুবিধা তারা অন্য কোথাও পাচ্ছে না। সর্বোপরি ভারত ও রাশিয়ার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী চুক্তি। সেই চুক্তি অনুযায়ী ভারত মস্কো থেকে তেল কেনা বজায় রাখবে। কারও হুমকিতে তারা মাথা নত করবে না। ভারত আগের মতোই মস্কো থেকে তেল আমদানি করবে। কারণ দেশ ও দেশবাসীর স্বার্থ রক্ষা করতে ভারত সরকার বদ্ধপরিকর। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি উপভোক্তা দেশ ৷ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮৫ শতাংশ অশোধিত তেল আমদানি করে ভারত।
রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারত তার অবস্থান স্পষ্ট করায় ডোনাল্ড ট্রাম্পের মুখ পুড়ল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ভারত তার এই সিদ্ধান্তে ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিল যে, হুমকি বা ধমকে কোনও কাজ হবে না। ভারত চলবে তার নিজের স্বার্থের কথা মাথায় রেখেই। ট্রাম্প চীন বা ইউক্রেনের সঙ্গে দর কষাকষি করতে পারেন, কিন্তু ভারতের সঙ্গে তা চলবে না। ট্রাম্প প্যালেস্তাইন বা সিরিয়াকে নিজের আয়ত্তে আনতে পারেন, কিন্তু ভারতকে তিনি আনতে পারবেন না। কূটনৈতিক মহল মনে করছে, এই মুহূর্তে ভারত বিশ্বের অন্যতম এক শক্তি হয়ে উঠেছে। সে কারণেই ভারত স্পষ্ট বলতে পেরেছে, রাশিয়া থেকে তারা আগের মতোই তেল আমদানি চালিয়ে যাবে । ভারতের এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে ট্রাম্প প্রশাসনকে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
