দীর্ঘ এক বছর হয়ে গেল বাংলাদেশে কোনও নির্বাচিত সরকার নেই। শেখ হাসিনা সরকারের পতনের পর কাজ চালাচ্ছেন মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। বারবার দ্রুত নির্বাচনের দাবি উঠলেও নানা সংস্কারের কথা বলে এখনও সে পথে হাঁটেননি ইউনুস। এমতাবস্থায় বাংলাদেশে নির্বাচন কমিশনকেই একটি ‘মেরুদণ্ডহীন’ প্রতিষ্ঠান বলে দেগে দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির একটি প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসিরুদ্দিন বলেন, “আগে ভোট দেওয়ার অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। এবার ভোট ‘নেওয়ার’ অধিকার থেকে বঞ্চিত করার জন্য পাঁয়তারা হচ্ছে। এনসিপি এখনো ইসির দুর্বলতা ও ভুলগুলো তুলে ধরে সংশোধনের সুযোগ দিচ্ছে।”
পাটোয়ারির অভিযোগ, এই নির্বাচন কমিশন যখন যে ক্ষমতায় এসেছে, তখন তার হয়ে কাজ করে গেছে। তাঁর দাবি, আসলে নির্বাচন কমিশন প্রতিষ্ঠানের অধিকাংশ অঙ্গজুড়ে সামরিক উর্দি পরা পোশাকে ও বাকিটুকু দলীয় পোশাকে আবৃত।
এদিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। ছাত্রনেতাদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদেরও কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত করা হয়েছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
