যারা এতদিন কবি সুভাষ থেকে মেট্রো ধরতেন তারা আগামীকাল সোমবার থেকে সরকারি শাটল বাস ধরতে পারবেন কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে থেকে। দশ টাকা ভাড়ার বিনিময়ে ৩২ সিটের এই সরকারি শাটল বাস কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা দেবে। তবে দিনভর এই বাস পরিষেবা মিলবে না। বাস পরিষেবার নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। সকালের অফিস টাইম অর্থাৎ সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং বিকেলে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই বিশেষ বাস পরিষেবা পাওয়া যাবে। প্রসঙ্গত গত সোমবার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনে পরিকাঠামো গত কিছু সমস্যার জন্য স্টেশনটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দক্ষিণেশ্বর বা দমদম থেকে মেট্রো রেকগুলি টালিগঞ্জ বা উত্তম কুমার হয়ে ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাচ্ছে। ফলে কবি সুভাষ মেট্রো স্টেশন ব্যবহারকারী নিত্যযাত্রীরা চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। সেকারণেই কবি সুভাষ মেট্রো স্টেশন ব্যবহারকারী মেট্রো যাত্রীদের সুবিধার জন্য এই বিশেষ সরকারি শাটল বাস পরিষেবা চালু করা হচ্ছে।
প্রসঙ্গত, গত সোমবার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ার পর স্থানীয় যানবাহন যেমন টোটো বা অটো করে নিত্যযাত্রীরা ক্ষুদিরাম মেট্রো স্টেশনে যাতায়াত করছেন। কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ক্ষুদিরাম। স্টেশন পর্যন্ত সরাসরি কোন অটো বা টোটো রুট নেই। সে ক্ষেত্রে প্রথমে গড়িয়া স্টেশন পর্যন্ত ১০ টাকা ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে এবং তারপর গড়িয়া স্টেশন থেকে ফের দশ টাকার বিনিময়ে খুদিরাম স্টেশনে পৌঁছতে হচ্ছে। তাছাড়াও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টোটো বা অটো পেতে গিয়ে অফিস টাইমে হয়রানি শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। সাধারণ মানুষের এই অসুবিধা কথা গণমাধ্যমে প্রচারিত হতেই টনক নড়ে রাজ্য সরকার তথা পরিবহন দপ্তরের। অবশেষে সোমবার থেকে নিত্যযাত্রী বা অফিস যাত্রীদের সুবিধার জন্য সকালের অফিস টাইমে তিন ঘন্টা এবং বিকেলের অফিস ফেরতের টাইমে তিন ঘন্টা ১০ টাকার বিনিময়ে এই বিশেষ সরকারি শাটল বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার।
এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় দৈনিক গড়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার যাত্রী সংখ্যা কমেছে কলকাতা মেট্রোয়। মূলত দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ক্যানিং কাকদ্বীপ বারুইপুর লক্ষীকান্তপুর এলাকার নৃত্য অফিস চাচ্ছিলেন গরিয়া স্টেশনে নেমে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রোর মাধ্যমে মূল কলকাতা শহরের অফিস গন্তব্যে পৌঁছতেন। এর ফলে তাদের সময় অনেকটাই সাশ্রয় হত। কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে থাকায় এবং ক্ষুদিরাম স্টেশনে পৌঁছানোর জন্য যথাযথ যানবাহনের সুবিধা কমে যাওয়ায় মেট্রোপথে যাত্রী সংখ্যা যথেষ্ট কমেছে। সোমবার থেকে রাজ্য পরিবহন দপ্তরের এই পরিষেবা তাদের অনেকটাই সুবিধা দেবে বলে মনে করছেন পরিবহন দপ্তরের কর্তারা।
