By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: ভুয়ো ভোটারের ওপর ভর করে ডায়মন্ড হারবারে জয়, বিজেপির আক্রমণের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজনীতি > ভুয়ো ভোটারের ওপর ভর করে ডায়মন্ড হারবারে জয়, বিজেপির আক্রমণের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজনীতি

ভুয়ো ভোটারের ওপর ভর করে ডায়মন্ড হারবারে জয়, বিজেপির আক্রমণের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: August 13, 2025 6:47 pm
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
4 Min Read
SHARE
ভুয়ো ভোটারের ওপর ভর করে ডায়মন্ড হারবারে জয়, বিজেপির আক্রমণের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়
👁️ 2
WhatsApp Share on WhatsApp

রাজা বন্দ্যোপাধ্যায়

ভুয়ো ভোটার লিস্ট এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের একটানা আক্রমণে এবার পাল্টা আসরে নামল বিজেপি। বুধবার বিজেপির মুখপাত্র প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সরাসরি নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। তাঁর দাবি, এই তিনজনের লোকসভা কেন্দ্রতেও বহু ভুয়ো ভোটারের অস্তিত্ব পাওয়া গেছে।

ভোট জালিয়াতি নিয়ে বিরোধিতায় রাহুল গান্ধীর সঙ্গে পাল্লা দিয়ে জাতীয় রাজনীতিতে সামনের সারিতে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের শহিদ দিবস মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা বলেন। দিল্লিতে এসে এই কর্মসূচিতে গোটা বিরোধী শিবিরকে হাজির করতে মূল উদ্যোগ নিয়েছিলেন অভিষেক। প্রায় ৩০০ সাংসদ নিয়ে রাজধানীর বুকে এই ব্যাপক জমায়েতের রূপরেখা তৈরি করে দিয়েছিলেন তিনিই।

তাই এদিন অনুরাগ ঠাকুরের আক্রমণের মূল লক্ষ্য ছিলেন ডায়মন্ডহারবার থেকে রেকর্ড ভোটে জেতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংবাদিক বৈঠকে অনুরাগ দাবি করেন, গত চার বছরে ডায়মন্ড হারবারে অস্বাভাবিক হারে ভোটারের সংখ্যা বেড়েছে। বিধানসভা কেন্দ্র ওয়াড়ি পরিসংখ্যান দিয়ে তিনি জানান, ফলতায় ১৭%, বজবজে ৩২%, বিষ্ণুপুরে ৫২% আর মহেশতলায় ৮৯% ভোটার বৃদ্ধি পেয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৩০১টি বুথে ১৫% ভোটার বৃদ্ধি হয়েছে। আর সবকটাতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। এরপরই অভিষেকের উদ্দেশে প্রশ্ন অনুরাগের, “অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু দেখুন কী হচ্ছে? তাহলে কি ভুয়ো ভোটারের সাহায্যেই জিতছেন আপনি?”

বিরোধীদের আন্দোলনকে “চোর মাচায়ে শোর” বলে অভিহিত করে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর কেন্দ্রেও ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছেন অনুরাগ। তাঁর অভিযোগ, রাহুলের রায়বেরেলি কেন্দ্রে ১৯,৫১২ জন ভুয়ো ভোটার, ৭১,৯৭৭ ভুয়ো ঠিকানার ভোটার এবং মোট ৯২,৭৪৭ জনকে একসঙ্গে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

একই রকম ভাবে প্রিয়াঙ্কা গান্ধীর জেতা ওয়েনাড় কেন্দ্রে ৯৩,৪৯৯ জন ভোটার সন্দেহের তালিকায়। এর মধ্যে ২০,৪৩৮ জন ভুয়ো ভোটার, ১৭৪৫০ জন ভুল ঠিকানার ভোটার এবং ৫১,৩৬৫ জনকে গণহারে তালিকায় যোগ করা হয়েছে।

অনুরাগের অভিষেককে নিশানা করার মূল উদ্দেশ্য, এসআইআর নিয়ে অভিষেকের লাগাতার নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ। বুধবার বিস্ফোরক অভিষেক। চলতি লোকসভা ভেঙে দিয়ে নতুন করে সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনকে লক্ষ্য করে তাঁর অভিযোগ, “আপনারা রাজ্য বেছে নিয়ে এসআইআর করতে পারেন না। গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ভোটার তালিকা সঠিক, আর বিহার বা বাংলায় ভুল? বিজেপি জানে বিহারে অবাধে নির্বাচন হলে তারা হেরে যাবে। আপনারা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করতে চাইলে করুন, কিন্তু তার আগে লোকসভা ভেঙে দিন। তারপর গোটা দেশজুড়ে এসআইআর প্রক্রিয়া চালু করুন।”

বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে সরাসরি আঙুল তুলে তিনি বলেন, “বর্তমান ভোটার লিস্টের উপর ভিত্তি করেই বিজেপি ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সকলেই জিতেছেন এই ভোটার লিস্ট অনুযায়ী ভোটের মাধ্যমে। প্রয়োজনে আমি নিজে পদত্যাগ করব। তৃণমূল সহ সমস্ত বিরোধী সাংসদরাও পদত্যাগ করবেন। লোকসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন ঘোষণা করুন।”

রাহুল গান্ধীর ‘অ্যাটম বোমা’ ফাটানোর পাশাপাশি অভিষেকের এদিনের লোকসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের চ্যালেঞ্জও কম ‘বিস্ফোরক’ নয়। এসআইআর প্রক্রিয়া চালু থাকলে বিহারে দরকারে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চালুর উদ্যোগ শুরু হতেই জাতীয় নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের দ্বৈরথ শুরু হয়ে গেছে। কমিশনের নির্দেশ কার্যকর না করার অভিযোগে দিল্লিতে কমিশনের দফতরে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে।
এই অবস্থায় রাহুলের সঙ্গে পাল্লা দিয়ে অভিষেকের নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ এর মোকাবিলায়, পাল্টা তাদের বিরুদ্ধে ভুয়ো ভোটারের ওপর ভর করে জয়ী হওয়ার অভিযোগ তুলছে বিজেপিও।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এসআইআর বিরোধিতা নিয়ে বিক্ষোভ সংসদের অধিবেশন কক্ষ বা সংসদ প্রাঙ্গণের সীমানা টপকে রাস্তায় নামিয়ে এনেছে বিরোধী শিবির। তাই অনুরাগ ঠাকুরের আক্রমণের লক্ষ্যের একেবারে প্রথমে যে অভিষেক থাকবেন, সেটাই স্বাভাবিক।

You Might Also Like

ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ

নতুন প্রজন্মকে আরও এগিয়ে দেওয়ার সংকেত অভিষেকের

আমতলার রাস্তায় তৃণমূলের পতাকা

বিজেপিতে ফের ফিরেছেন দিলীপ! স্ত্রীর ক্ষোভ উগরে দিলেন রিঙ্কু মজুমদার

লক্ষ্মীর ভান্ডার ইস্যুতে চাপে বাম শিবির

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article ট্যারিফ কমাতে ট্রাম্পকে দুবার নোবেল মনোনয়ন দিক ভারত, প্রেসিডেন্টের নীতিকে কটাক্ষ প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টার
Next Article আজ চন্দ্রের রাশি পরিবর্তনে মিলছে শুভ যোগ, তিন রাশির লাভের সম্ভাবনা
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

দাবার ছকে থেমে গেল শেষ চাল
জাজবাত প্লাস February 23, 2026
আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
ময়দান February 22, 2026
ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
রাজ্য রাজনীতি February 22, 2026
এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
দেশ February 22, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • দাবার ছকে থেমে গেল শেষ চাল
  • আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
  • ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
  • এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
  • এআই সামিট বিক্ষোভে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মোদীর

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?