দহি হান্ডি উৎসবে বড়সড় দুর্ঘটনা। মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার মুম্বই এবং থানেতে দুই পৃথক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
জন্মাষ্টমীর পর শনিবার মহারাষ্ট্রজুড়ে পালিত হয় দহি হান্ডি উৎসব। উৎসব উপলক্ষে মুম্বই ও থানেতে ছিল বিশেষ আয়োজন। উৎসবে সামিল হয়েছিলেন হাজার হাজার ভক্ত। মুম্বইয়ের আন্ধেরিতে পুণ্যার্থীদের ঠেলাঠেলিতেই গাঁওদেবী পাঠক নামে এক মহিলা পড়ে গিয়ে জ্ঞান হারান। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা গাঁওদেবীকে মৃত বলে ঘোষণা করেন।
শনিবার বিকেলে থানেতে পড়ে গিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, গতকাল দহি হান্ডি উৎসবে মুম্বই এবং থানেতে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় দেড়শো জন। যার মধ্যে ৮২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে বাকিরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের অধিকাংশের মাথায়, কাঁধে ও বুকে চোট লেগেছে। কয়েক জনের আঘাত যথেষ্টই গুরুতর বলে জানা গিয়েছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
