By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, স্কুল কলেজে ছুটি ঘোষণা, জারি লাল সতর্কতা
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > দেশ > বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, স্কুল কলেজে ছুটি ঘোষণা, জারি লাল সতর্কতা
দেশ

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, স্কুল কলেজে ছুটি ঘোষণা, জারি লাল সতর্কতা

Jazzbaat 24 Bangla
Last updated: August 18, 2025 11:57 am
Jazzbaat 24 Bangla
Share
2 Min Read
SHARE
বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, স্কুল কলেজে ছুটি ঘোষণা, জারি লাল সতর্কতা
👁️ 2
WhatsApp Share on WhatsApp

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই। শনিবার থেকে একটানা চলছে বৃষ্টি। সোমবারও বৃষ্টি বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই। রাস্তাঘাট জলমগ্ন। জল উঠে গিয়েছে রেল লাইনেও। পরিস্থিতি সামাল দিতে শহরের সব স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বই পুরনিগম। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস।
রবিবার ছুটির দিন হওয়ায় সমস্যা সেভাবে বোঝা যায়নি। কিন্তু সোমবার অফিস শুরু হওয়ায় ভোগান্তি চরমে ওঠে।বেশিরভাগ রাস্তাতেই কোমর সমান জল। ভিলে পার্লে এলাকার ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে প্রবল যানজট। জলমগ্ন হয়ে রয়েছে গান্ধী মার্কেট। আন্ধেরি সাবওয়েও জলের তলায়। বন্ধ রাখা হয়েছে যান চলাচল। রাস্তাঘাট সচল রাখতে পথে নেমেছে অতিরিক্ত পুলিশ।
মুম্বইয়ের লাইফ লাইন হল লোকাল ট্রেন। কিন্তু রেললাইনেও জল জমায় বেশিরভাগ ট্রেন চলছে অতিরিক্ত দেরিতে। মাত্রাতিরিক্ত বৃষ্টিতে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরেও পরিষেবা বিঘ্নিত হয়েছে। একাধিক বিমান নির্দিষ্ট সময়ের অনেক পরে ওঠানামা করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, তাঁরা যেন বিমানের স্টেটাস দেখে বাড়ি থেকে বের হন। রাস্তাঘাটে জ্যামজট থাকায় বিমানবন্দরে পৌঁছতে মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। তাই যথেষ্ট সময় হাতে নিয়ে বাড়ি বের হওয়ার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
একটানা বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতা থাকায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন শহরের সমস্ত স্কুল কলেজে সোমবার ছুটি ঘোষণা করেছে। মিউনিসিপাল কমিশনার বিভিন্ন প্রশাসনিক দফতরকে বিপর্যয় মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুর নিগমের তরফে একটি হেল্প লাইন নম্বর (১৯১৬) দিয়ে জানানো হয়েছে, যে কোনও জরুরি প্রয়োজনে এই নম্বরে ফোন করা যাবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা মুম্বইয়ের বেশ কিছু এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চেম্বুরের টাটা পাওয়ার এলাকায়। একইসঙ্গে সান্তাক্রুজ, জুহু, কোলাবা, বান্দ্রাতেও প্রবল বৃষ্টি চলছে। প্রবল বৃষ্টিতে বেশ কয়েকটি দেওয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের হতাহতের কোন খবর নেই।

You Might Also Like

রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে ভারত?

খোলা জায়গায় আর মাংস বিক্রি নয়! কড়া হুশিয়ারি বিহারের উপমুখ্যমন্ত্রীর

মোদীর চোখে দেশের তৈরি AI স্মার্টগ্লাস, দেখুন কেমন কাজ করবে এবং দাম কত হতে পারে?

২৬শে পরিবর্তন? রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিজেপির রথযাত্রা, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি

ঢাকায় নতুন অধ্যায়ে দিল্লির আমন্ত্রণ

TAGGED: mumbai, torrential rain, weather news, Weather Report

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন ঈশান কিশান, পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেবেন বাংলার অভিমন্যু
Next Article গোপাল পাঁঠার ‘ইমেজ বিকৃতি!’ পরিচালকের বিরুদ্ধে থানায় নালিশ, আইনি নোটিশ নাতির
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে ভারত?
দেশ বিদেশ February 19, 2026
খোলা জায়গায় আর মাংস বিক্রি নয়! কড়া হুশিয়ারি বিহারের উপমুখ্যমন্ত্রীর
দেশ February 19, 2026
রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে মোদির পোস্টে বিতর্ক! বাংলার সংস্কৃতিতে ফের আঘাত, গর্জে উঠলেন মমতা
রাজ্য February 19, 2026
মধ্যপ্রাচ্যে উত্তেজনা! ইরান-আমেরিকা সংঘাত কি নিকটে?
বিদেশ February 19, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে ভারত?
  • খোলা জায়গায় আর মাংস বিক্রি নয়! কড়া হুশিয়ারি বিহারের উপমুখ্যমন্ত্রীর
  • রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে মোদির পোস্টে বিতর্ক! বাংলার সংস্কৃতিতে ফের আঘাত, গর্জে উঠলেন মমতা
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা! ইরান-আমেরিকা সংঘাত কি নিকটে?
  • বনগাঁ কাণ্ডে মিমিকে আইনি নোটিস, ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?