By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: ১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-১ হারিয়ে ডুরান্ড ফাইনালে নবাগত ডায়মন্ড হারবার এফসি
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > ময়দান > ১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-১ হারিয়ে ডুরান্ড ফাইনালে নবাগত ডায়মন্ড হারবার এফসি
ময়দান

১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-১ হারিয়ে ডুরান্ড ফাইনালে নবাগত ডায়মন্ড হারবার এফসি

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: August 20, 2025 5:22 pm
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
3 Min Read
SHARE
১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-১ হারিয়ে ডুরান্ড ফাইনালে নবাগত ডায়মন্ড হারবার এফসি
👁️ 2
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

১৩৪তম ডুরান্ড কাপ ফুটবলে রেকর্ড গড়ল ডায়মন্ড হারবার এফসি। প্রথমবার টুর্নামেন্টে অংশ নিয়ে পৌঁছে গেল ট্রফি জয়ের লড়াইয়ে। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়েছে নবাগত ডায়মন্ড হারবার। জয়ী দলের হয়ে গোল দুটি করেছেন মিকেল কোর্তাজার এবং জবি জস্টিন। ইস্টবেঙ্গলের গোলদাতা আনোয়ার আলি। ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড।

যুবভারতীতে বুধবার ডুরান্ডের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার। অস্কার ব্রুঁজোর তারকা ফুটবলাররা এদিন ছন্দ হারায় কিবু ভিকুনার উজ্জীবিত ফুটবলারদের কাছে। আই লিগের দলটি সমানে সমানে টক্কর দিয়ে আরও একটা অবাক করা জয় ছিনিয়ে নিয়েছে আইএসএল-এ খেলা ক্লাবের কাছ থেকে। অন্যদিকে ডার্বি জেতার পরের ম্যাচে হারার কুখ্যাত ”রেকর্ড” ধরে রেখেছে ইস্টবেঙ্গল।

দুই অর্ধ মিলিয়ে ডায়মন্ড হারবার ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করেছেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ ছেলেদের আত্মতুষ্টিতে না ভোগার কথা আগাম জানিয়েছিলেন। কিন্তু ইস্টবেঙ্গলের এদিনের খেলায় তার কোনও ছাপই পড়েনি। বরং নবাগত প্রতিপক্ষকে একটু হালকা চালে পরখ করতে গিয়ে ম্যাচটাই খুইয়েছে। ১-২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি ধারে ও ভারে এগিয়ে থাকা ইস্টবেঙ্গলের।

ইস্টবেঙ্গলের উপর্যুপরি আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল ডায়মন্ড হারবার এফসি রক্ষণ। সামাল দিতে জোড়া পরিবর্তন করেন পোলিশ কোচ কিবু ভিকুনা। তারপরই পাল্টা আক্রমণে আসে গোল। খেলার ৬৬ মিনিটের মাথায় অসাধারণ ব্যাকভলিতে গোল করেন মিকেল। ১-০ গোলে এগিয়ে যায় কিবু ভিকুনার দল।

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডুরান্ডের নবাগত দলটি। গোল হজম করার মিনিট খানেকের মধ্যেই, দুরন্ত কামব্যাক ইস্টবেঙ্গলের। মাঝমাঠ থেকে দূরপাল্লার জোরাল শটে গোল করেন আনোয়ার আলি। সমতা ফেরায় হাঁফ ছেড়েছিল যুবভারতীর ইস্টবেঙ্গল গ্যালারি।

সমতা ফিরতেই দ্বিতীয় গোল পেতে মরিয়া ইস্টবেঙ্গল একের পর এক আক্রমণ করতে থাকে। ৭২ মিনিটে ক্রেসপোর পরিবর্তে মাঠে নামেন রশিদ। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। তাই কলকাতা ডার্বিতে খেলতে পারেননি। বুধ সকালে শহরে ফিরেই মাঠে নেমে পড়েন রশিদ। রশিদকে পেয়ে আক্রমণে আরও ঝড় তোলে ইস্টবেঙ্গল। ৭৯ মিনিটে লেফট উইং থেকে মিগুয়েলের ধনুকের মতো বাঁক খাওয়ানো শট বারে লেগে ফিরে আসে। নজরকাড়া ফুটবল খেলেছেন ডায়মন্ড হারবারের গোলরক্ষক মিরশাদ মিচু।

ম্যাচের রং আমূল বদলে যায় এর কিছু পরেই। কাউন্টার অ্যাটাকে এসে কর্নার আদায় করে ডায়মন্ড হারবার। ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকেই জটলার মধ্যে গোল করেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী জবি জস্টিন। অধিনায়কের গোলে ২-১ এগিয়ে যায় কিবু ভিকুনার ডায়মন্ড হারবার। বাকি সময় এবং ইনজুরি টাইমের ৮ মিনিটেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। ফলে রেফারির লম্বা বাঁশি শেষমেষ যেন নিভিয়ে দিয়েছে, সদস্য-সমর্থকদের বুকের ভেতরে ধরে রাখা জ্বলন্ত মশালকে।

ইস্টবেঙ্গল
প্রভসুখন গিল (গোলরক্ষক), আনোয়ার, লালচুংনুংগা (প্রভাত লাকরা, ডেভিড), সিবিয়ে, রাকিপ, ফেরেইরা, এডমুন্ড(জিকসন সিং), মহেশ, ক্রেসপো(রশিদ), বিপিন(বিষ্ণু), দিয়ামানতাকোস

ডায়মন্ড হারবার
মির্শাদ(গোলরক্ষক), কোর্তাজার, রবিলাল, রুতকিমা(মেলোরি), লিয়ানসাঙ্গা, পল(বিক্রমজিত), জস্টিন(অধিনায়ক), অজিত কুমার, স্যামুয়েল(অঙ্গুসানা), হোলিচরণ (খোসলা), মাজসেন

You Might Also Like

হোটেলের কর্মীকে হেনস্থা! টি–২০ বিশ্বকাপেই ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেটার

কেকেআর ছেড়ে চেন্নাইয়ে বড় চমক! আইপিএল ২০২৬-এর আগে সিএসকের নতুন কোচ কে জানেন?

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে মোহনবাগানকে! ফেডারেশনের কড়া শাস্তির প্রতিবাদ ক্লাবের

‘কোহলির সেই ৮২-র ছায়া সঞ্জুর ব্যাটে!’— স্যামসনের ইনিংসে মুগ্ধ কৃষ্ণমাচারি শ্রীকান্ত

“ধৈর্যের ফল মিষ্টি হয়”, সঞ্জুর লড়াকু ইনিংসে মুগ্ধ অধিনায়ক সূর্যকুমার

TAGGED: Diamond Harbour FC, East Bengal FC, Semi Final Match, Tags : Durand Cup 2025, Yuva Bharati Krirangan

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের চাপে কতটা সঙ্কটে ভারতীয় রফতানিকারকরা?
Next Article বাংলাদেশে মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান ভারতের
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘রাজীব কুমারকে প্রার্থী করা মমতার রাজনৈতিক ব্লান্ডার হবে’ বিস্ফোরক হুমায়ুন কবীর
রাজনীতি রাজ্য March 5, 2026
পশ্চিমবঙ্গের নতুন অস্থায়ী রাজ্যপাল আর এন রবি
রাজ্য March 5, 2026
CV আনন্দের পদত্যাগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, জানালেন নতুন রাজ্যপালের নামও
রাজ্য March 5, 2026
হোটেলের কর্মীকে হেনস্থা! টি–২০ বিশ্বকাপেই ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেটার
ময়দান March 5, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • ‘রাজীব কুমারকে প্রার্থী করা মমতার রাজনৈতিক ব্লান্ডার হবে’ বিস্ফোরক হুমায়ুন কবীর
  • পশ্চিমবঙ্গের নতুন অস্থায়ী রাজ্যপাল আর এন রবি
  • CV আনন্দের পদত্যাগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, জানালেন নতুন রাজ্যপালের নামও
  • হোটেলের কর্মীকে হেনস্থা! টি–২০ বিশ্বকাপেই ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেটার
  • নীতীশ রাজ্যসভায়! এবার বিহারের নতুন মুখ্যমন্ত্রী কে? সামনে চার নাম, জোর জল্পনা রাজনীতিতে

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?