রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নানা অনিয়মের প্রতিবাদে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিলেন এবিভিপি নেতৃত্ব।
স্নাতকস্তরে অনির্দিষ্টকালের জন্য ভর্তি প্রক্রিয়া বন্ধ থেকে শুরু করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল অপ্রকাশিত রাখা ও সাম্প্রতিক মেডিক্যাল ও ডেন্টাল কোর্সের কাউন্সেলিং ও ভর্তি বন্ধ করে রাজ্যের শিক্ষা সরকারি ব্যবস্থাকে শেষ করার যে অপকৌশল রাজ্য সরকার নিয়েছে, তার বিরুদ্ধে গর্জে উঠেছে এবিভিপি।
এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত সাংবিধানিক হস্তক্ষেপ চেয়ে ABVP র রাজ্য পদাধিকারীরা রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেন।
মেডিক্যাল ও জয়েন্ট এন্ট্রান্সের প্রার্থীদের নানা সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেন। ডেপুটেশন শেষে রাজভবনের বাইরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা শিক্ষা ক্ষেত্রে অব্যবস্থার নানা চিত্র তুলে ধরেন।
এবিভিপি নেতৃত্বের দাবি, রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। তার একের পর এক নজির সামনে আসছে। মারাত্মক সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। অবিলম্বে এই ব্যবস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা দরকার।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
