২০২১ সালে বেশ ধুমধাম করে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই ক্যাটরিনার মা হওয়ার জল্পনা অনেকবারই মিডিয়ার সামনে এসেছে কিন্তু প্রত্যেকবারই এই পাওয়ার কাপল এই জল্পনাকে ভুল প্রমাণ করেছেন। তবে আর দেরি নয়। এবারে সত্যি সত্যি ক্যাটরিনা মা হতে চলেছেন। আগামী অক্টোবর অথবা নভেম্বর নাগাদ সন্তান ডেলিভারি হওয়ার কথা।
মা হওয়া নিয়ে প্রত্যেক মেয়েরই নানারকম স্বপ্ন থাকে, সেই স্বপ্ন থেকে বাদ যাননি ক্যাটরিনাও। ক্যাটরিনা ছোটবেলায় তাঁর নিজের বাবাকে পাননি, মা বাবার বিচ্ছেদ হয়ে যাওয়ার ফলে একটা কষ্ট তো ছিল। আর তার ফলে পরবর্তীকালে বিভিন্ন ইন্টারভিউতে ক্যাটরিনা বলেছেন জীবনের নানান চড়াই উৎরাইতে বাবাকে ভীষণ মিস করেন তিনি। আর সেই জন্যই এখন তিনি চান তার সন্তান যেন মা এবং বাবা দুজনেরই সঙ্গ পায় । সন্তানকে বড় করে তোলার পেছনে মায়ের যেমন একটা ভূমিকা থাকে তেমনি বাবারও একটা বড়সড় দায়িত্ব থাকে। জানালেন ক্যাটরিনা।
ভিকিও ক্যাটরিনার সঙ্গে একমত।আপাতত সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তাঁরা । দেখা যাক ভিকি-ক্যাটরিনা মিলে সন্তানকে কতটা দুধে ভাতে রাখতে পারেন।
