By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: ‘আমার ঘরে এস, বিদেশে ঘুরতে নিয়ে যাব’ মহিলাদের যৌন মেসেজ দিল্লির আশ্রমের প্রধানের, অভিযোগ আসতেই বেপাত্তা সন্ন্যাসী
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > অপরাধ > ‘আমার ঘরে এস, বিদেশে ঘুরতে নিয়ে যাব’ মহিলাদের যৌন মেসেজ দিল্লির আশ্রমের প্রধানের, অভিযোগ আসতেই বেপাত্তা সন্ন্যাসী
অপরাধ

‘আমার ঘরে এস, বিদেশে ঘুরতে নিয়ে যাব’ মহিলাদের যৌন মেসেজ দিল্লির আশ্রমের প্রধানের, অভিযোগ আসতেই বেপাত্তা সন্ন্যাসী

Jazzbaat 24 Bangla
Last updated: September 24, 2025 11:12 am
Jazzbaat 24 Bangla
Share
2 Min Read
SHARE
‘আমার ঘরে এস, বিদেশে ঘুরতে নিয়ে যাব’ মহিলাদের যৌন মেসেজ দিল্লির আশ্রমের প্রধানের, অভিযোগ আসতেই বেপাত্তা সন্ন্যাসী
👁️ 4
WhatsApp Share on WhatsApp

দিল্লির অভিজাত বসন্তকুঞ্জ এলাকার এক আশ্রমের প্রধান স্বামী চৈতন্যানন্দ সরস্বতী-র বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। অভিযোগের পর শ্রী শৃঙ্গেরী মঠ প্রশাসন তাকে পরিচালক পদ থেকে অপসারণ করেছে।

এটাই প্রথম নয়, এর আগেও তার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ উঠেছিল। ২০০৯ সালে প্রতারণা ও যৌন হয়রানির মামলা দায়ের হয়েছিল ডিফেন্স কলোনিতে এবং ২০১৬ সালে বসন্তকুঞ্জে এক নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন।

ওড়িশার বাসিন্দা স্বামী চৈতন্যানন্দ সরস্বতী প্রায় ১২ বছর ধরে ওই আশ্রমে থাকছিলেন এবং একই সঙ্গে আশ্রমের পরিচালক ও তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছিলেন।

অভিযোগ উঠেছে, তিনি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বৃত্তিতে ভর্তি হওয়া শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ছাত্রীদের হয়রানি করেছেন। তদন্তে ৩২ জন ছাত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ১৭ জন সরাসরি অপমানজনক ভাষা, অশ্লীল মেসেজ এবং অনিচ্ছুক শারীরিক স্পর্শের অভিযোগ করেছেন।

অভিযোগকারীদের দাবি, স্বামী চৈতন্যানন্দ তাদের ব্ল্যাকমেল করতেন ও হুমকি দিতেন। আরও অভিযোগ, তিনজন শিক্ষিকা ও প্রশাসনিক সদস্য অভিযুক্তকে সহযোগিতা করেছিলেন এবং ছাত্রীদের চাপে রাখতেন। যদিও পুলিশ ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে, তবে তাদের ভূমিকা পুরোপুরি স্পষ্ট হবে স্বামী চৈতন্যানন্দ গ্রেফতার হওয়ার পর।
ওই সন্ন্যাসী কী ধরনের মেসেজ মহিলাদের পাঠাতেন তার কিছু নমুনা ইতিমধ্যেই পুলিশ পেয়েছে। একটি হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা আছে, ‘আমার ঘরে এস, বিদেশে বেড়াতে নিয়ে যাব। তোমার কোন খরচা লাগবে না।’ অপর একটি মেসেজে তিনি এক ছাত্রীকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।
সূত্রের খবর, আসলে এই ব্যক্তি মূলত হোয়াটসঅ্যাপ মেসেজ, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে নানা প্রলোভন দিত দরিদ্র পরিবার থেকে উঠে আসা মহিলাদের, ছাত্রীদের। তাতে কাজ না হলে চলত ব্ল্যাকমেইল ও হুমকি।

পুলিশ তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে এবং হার্ডডিস্ক ও ভিডিয়ো রেকর্ডার বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া, ইনস্টিটিউটের বেসমেন্ট থেকে জাতিসংঘের নকল নম্বর প্লেট লাগানো একটি ভলভো গাড়ি উদ্ধার করা হয়েছে, যা ব্যবহার করতেন স্বামী চৈতন্যানন্দ। কীভাবে তিনি কূটনৈতিক নম্বর প্লেট পেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, যদিও আগ্রায় তার সর্বশেষ অবস্থান ট্র্যাক করা হয়েছে, তিনি নিয়মিত অবস্থান বদল করছেন এবং সচরাচর মোবাইল ফোন ব্যবহার করছেন না।

You Might Also Like

একদিনে ১৪টি বাড়িতে চুরি, আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার কালীতলা

ভ্যালেন্টাইনস ডে-র রাতে ডিনার, পরের দিন স্ত্রীর খুন

বেবি ফুড ও স্কুল ব্যাগে মাদক পাচার, মালদহে ভয়ংকর চক্রের হদিস

বাগুইআটিতে ১১ বছরের কিশোরীর শ্লীলতাহানি, পাঁচ নাবালক গ্রেফতার

মেয়াদোত্তীর্ণ ভিসায় লুকিয়ে কলকাতায়, গ্রেফতার ৬ বাংলাদেশি

TAGGED: Molestation charge, New Delhi, Police Complain, Sringeri Math, Swami Chaitanyananda, Vasant Kunj

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article লাদাখে পূর্ণরাজ্যের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, CRPF-এর গাড়ি পোড়াল বিক্ষোভকারীরা
Next Article বিহারের রাজনীতি: ক্ষমতা দখলের নির্ধারক শক্তি এখনও ‘অতি অনগ্রসর শ্রেণি’-র ভোটব্যাঙ্ক
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া
রাজ্য February 19, 2026
নির্বাচনের আগে ভাঙন পদ্মশিবিরে! তৃণমূলে যোগ কার্শিয়াং এর BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার, কোন পথে পাহাড়ের রাজনীতি?
রাজনীতি February 19, 2026
বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে
রাজ্য February 19, 2026
আরজি কর মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসায় অভাবনীয় সাফল্য, রাজ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাড় বসলো জীবীত ব্যক্তির শরীরে
মহানগর সুস্বাস্থ্য February 19, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • মালদহে বিএলও মৃত্যু, SIR-এর চাপের জেরে শোকের ছায়া
  • নির্বাচনের আগে ভাঙন পদ্মশিবিরে! তৃণমূলে যোগ কার্শিয়াং এর BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার, কোন পথে পাহাড়ের রাজনীতি?
  • বেলডাঙা মামলায় নতুন চমক! NIA নিজেই ধৃতদের কলকাতায় হাজির করতে চাইল আদালতে
  • আরজি কর মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসায় অভাবনীয় সাফল্য, রাজ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাড় বসলো জীবীত ব্যক্তির শরীরে
  • শাই হোপের একাকী যাদু, ইতালি উধাও!

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?