By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: পরিবর্তিত বাংলাদেশে দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী মেলাতেও আপত্তি
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > বিদেশ > পরিবর্তিত বাংলাদেশে দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী মেলাতেও আপত্তি
বিদেশ

পরিবর্তিত বাংলাদেশে দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী মেলাতেও আপত্তি

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: September 26, 2025 3:38 pm
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
4 Min Read
SHARE
পরিবর্তিত বাংলাদেশে দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী মেলাতেও আপত্তি
👁️ 2
WhatsApp Share on WhatsApp

আমিনূল ইসলাম

পরিবর্তিত বাংলাদেশে দুর্গাপুজোর আগে দুর্ভোগে সাধারণ মানুষ। সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বাড়ছে। পুজোর আগে থেকেই শুরু হয়েছে মূর্তি ভাঙা। জামায়াতের উত্থানে অসাম্প্রদায়িক চেতনাই হারিয়ে যেতে বসেছে বাংলাদেশ থেকে। তাই এবার দুর্গাপুজো উপলক্ষে মেলার আয়োজনেও নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। মুহাম্মদ ইউনূসের প্রশাসনের তরফে বলা হয়েছে, পুজো উপলক্ষে দু-একটি দোকান বসতে পারে। তবে মেলার আয়োজন চলবে না।
বাংলাদেশে এবছর প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গা পুজো হবে। শুরু হয়েছে তার প্রস্তুতি। এমনিতেই সাধারণ মানুষ ভালো নেই। জিনিষের দাম আকাশছোঁয়া। আইনশৃঙ্খলার দিন দিন অবনতি হচ্ছে। চাঁদাবাজির ঠেলায় ব্যবসাবাণিজ্যও লাটে ওঠার জোগার! কলকারখানায় অনিশ্চয়তা বাড়ছে। বাড়ছে বেকারত্ব। তাই চুরি-ছিনতাই এখন নিত্যদজিনের ঘটনা। পুলিশ কর্মীরাও আজ নিরাপদ নয় বাংলাদেশে। এই পরিস্থিতিতে সংখ্যালঘুরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ইতিমধ্যেই ঢাকা ও জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে জয়লাভ করেছে জামায়াতের সমর্থকরা। মৌলবাদীদের এই উত্থান এবং সরকারের পাকিস্তানপন্থী অবস্থান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের আতঙ্কিত করে তুলেছে। অনির্বাচিত সরকারের আমলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে দিন দিন। নির্বাচন নিয়ে ধোঁয়াশা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামি লিগ ও বিএনপিকে জাতীয় রাজনীতিতে অবাঞ্ছিত করে তোলার ষড়যন্ত্রের জাল দিন দিন প্রকট হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আসছে দুর্গাপুজো।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অবশ্য প্রতিশ্রুতির ঘাটতি নেই। কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে সরকারের সদিচ্ছার অভাব প্রকট হচ্ছে ক্রমশ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরি সাংবিদকদের বলেছেন, ‘আমি আশা করব, এবার পূজাটা খুব উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে উদ্‌যাপিত হবে।’ তিনি জানান, গত বছর দুর্গাপূজা উপলক্ষে সরকার ৪ কোটি টাকা অনুদান দিয়েছিল সরকার। এবার এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে অনুদান। গত ১৫ বছর আওয়ামি লিগের সময় সরকারের অনুদান ছিল ২ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার সেখান থেকে বাড়িয়ে এখন অনুদান পাঁচ কোটি টাকা করেছে। দুর্গাপুজোর সময় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কথা তিনি বলেন। জানান, আনসার (ভারতের হোমগার্ডের মতো বাহিনী) সদস্যই থাকবেন তিন লক্ষ। এছাড়া পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে। তিনি অভয় দিয়েছেন সংখ্যালঘুদের। কিন্তু তবু আতঙ্কে দিন কাটছে হিন্দুদের।
তাঁদের আতঙ্ক যে যথার্থ সেটা বোঝা যায় গাইবান্ধা সাদুল্লাপুরে হামিন্দপুর কামারপাড়ায় দুর্গা প্রতিমার পাশাপাশি গণেশ, লক্ষ্মী, কার্তিকের মূর্তি ভাঙচুড় করে আগুন লাগিয়ে দেয়ার ঘটনায়। সর্বত্রই ভয়ের পরিবেশ। পুলিশই আক্রান্ত হচ্ছে যেখানে, সেখানে সাধারণ মানুষের অবস্থা সহজেই বোঝা যায়। বহু জায়গা থেকে আসছে জোর করে ধর্মান্তকরণের খবর। নাবালিকাদের বলপূর্বক বৃদ্ধদের বিয়ে করার ঘটনাও নতুন কিছু নয়। মৌলবাদীরা প্রকাশ্যেই হুমকি দিচ্ছে। ইতিমধ্যেই বহু দাগী জঙ্গি জেল থেকে মুক্ত। তারাও দাপটের সঙ্গে চাঁদাবাজি চালাচ্ছে। খুন ও ধর্ষণ এখন বাংলাদেশে জলভাত। হিন্দুদের মন্দির ও জমিজায়গা দজখলের মাত্রা বেড়ে গিয়েছে। তাই দুর্গা পুজোর আগে থেকেই সর্বত্র বাজছে বিসর্জনের সুর।
অথচ, বাংলাদেশে দুর্গাপুজো বহুকাল ধরে হয়ে আসছে। হিন্দু ও মুসলিম উভয়ে মিলে উতসবে মেতে ওঠেন এই উতসবে। অনেকেই মনে করেন, বঙ্গদেশে অকালে এই দুর্গাপুজো শুরু হয় রাজশাহির কাছে তাহেরপুরে। তাহেরপুর দুর্গাবাড়ির দুর্গাপুজো খুবই বিখ্যাত। তেমনি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপুজোও হিন্দু ও মুসলিম উভয়ের কাছেই বেশ আকর্ষণীয়। কিন্তু মৌলবাদী শক্তির উত্থানে সেখানেও এবার চাপা উত্তেজনা রয়েছে। জানা গিয়েছে, ঢাকা মহানগরীতেউ ২৫৫টি দুর্গা পুজো হয়। এবারও হচ্ছে। কিন্তু সর্বত্রই ভয় কাজ করছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও আতঙ্ক পিছু হঠছে না। কারণ অস্থির সময়ে চিরকালই বাংলাদেশে সংখ্যালঘুরাই টার্গেট হয়েছেন। এবারও সেটাই হচ্ছে। আর সেটা বুঝতে পেরেই বাংলাদেশ সরকারের ফতোয়া দশমীর দিন সন্ধ্যা ৭টার আগেই শেষ করতে হবে প্রতিমা নিরঞ্জন।

You Might Also Like

ট্রাম্পের ইরান যুদ্ধ সম্ভাবনা রমজান মাসে উত্তেজনা ছড়াচ্ছে

বালোচ বিদ্রোহীদের হাতে বন্দী পাক সেনাদের ভয়াবহ ভিডিও ভাইরাল

ভিসা খুলতেই উষ্ণ হচ্ছে দুই দেশের সম্পর্ক

১০ দিনের আল্টিমেটাম, ইরান ইস্যুতে বাড়ছে যুদ্ধের আশঙ্কা

মহম্মদ ইউনূস যমুনা সরকারি বাসভবন ছাড়ছেন, কোথায় থাকবেন ভবিষ্যতে?

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article কেন মা দুর্গা সন্তানের নামেই পরিচিত হলেন? জানুন স্কন্দমাতার গোপন পৌরাণিক রহস্য!
Next Article দুর্গাপুজো উদ্বোধনে এসে ফের সোনার বাংলা গড়ার ডাক, বাংলা ও বাঙালির আবেগ উস্কে ঈশ্বরচন্দ্র-রবীন্দ্রনাথ স্মরণ অমিত শাহের, পাল্টা তৃণমূল
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

দাবার ছকে থেমে গেল শেষ চাল
জাজবাত প্লাস February 23, 2026
আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
ময়দান February 22, 2026
ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
রাজ্য রাজনীতি February 22, 2026
এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
দেশ February 22, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • দাবার ছকে থেমে গেল শেষ চাল
  • আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
  • ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
  • এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
  • এআই সামিট বিক্ষোভে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মোদীর

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?