By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: ১৩ বছরের মেয়ের কাছে চাওয়া হয়েছিল নগ্ন ছবি, সাইবার ক্রাইম ঘিরে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরলেন অক্ষয় কুমার
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > বিনোদন > ১৩ বছরের মেয়ের কাছে চাওয়া হয়েছিল নগ্ন ছবি, সাইবার ক্রাইম ঘিরে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরলেন অক্ষয় কুমার
বিনোদনদেশ

১৩ বছরের মেয়ের কাছে চাওয়া হয়েছিল নগ্ন ছবি, সাইবার ক্রাইম ঘিরে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরলেন অক্ষয় কুমার

Akshay Kumar Shares Shocking Incident, Asked For Nude Pics From Daughter Nitara During Video Game

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: October 4, 2025 4:47 am
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
3 Min Read
SHARE
১৩ বছরের মেয়ের কাছে চাওয়া হয়েছিল নগ্ন ছবি, সাইবার ক্রাইম ঘিরে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরলেন অক্ষয় কুমার
👁️ 3
WhatsApp Share on WhatsApp

অনলাইনে ভিডিয়ো গেম খেলতে গিয়ে হেনস্থার শিকার বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা। সম্প্রতি ১৩ বছর বয়সী নিতারার কাছ থেকে অনলাইনে চাওয়া হয়েছিল নগ্ন ছবি। শুক্রবার মুম্বইতে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসে ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই সাইবার অপরাধ নিয়ে বলতে গিয়ে নিজের কন্যা সন্তানের আতঙ্কের অভিজ্ঞতা তুলে ধরেছেন বলিউডের খিলাড়ি।

বলিউডের তারকা অভিনেতা শুক্রবার জানান, সেদিন তাঁর কন্যা সন্তান নিতারা অনলাইনে ভিডিয়ো গেম খেলছিল। আর সেই খেলার মাঝেই একজন মেয়েকে অনলাইনে উৎসাহ জোগাতে থাকে। হঠাৎ করেই নিতারার কাছে জানতে চাওয়া হয়, সে মেয়ে নাকি ছেলে। নিতারা যখন নিজের পরিচয় দেয়, তখনই ওই ব্যক্তির ব্যবহার বদলাতে শুরু করে।অক্ষয় জানান, নিতারার পরিচয় জানতে পেরেই ওই ব্যক্তি নগ্ন ছবি চাইতে শুরু করে। আর তৎক্ষণাৎ নিতারা ভয় পেয়ে ওই গেম বন্ধ করে দেয়। অক্ষয় বলেন, ”নিতারা আমাকে আর ওর মা টুইঙ্কলকে সবটা জানিয়েছে। অনেকে তো মা-বাবার সঙ্গে এসব শেয়ারই করতে চায় না। তাই সবারই (মা-বাবা) একটু সতর্ক থাকা উচিত। সন্তানদের সঙ্গে মন খুলে কথা বলা উচিত।’

অক্ষয়ের পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির ছিলেন রানি মুখোপাধ্যায়ও। সাইবার ক্রাইমের বিরুদ্ধে তিনিও সচেতনতার বার্তা দিয়েছেন। বলেছেন, ক্রমশ বেড়ে চলা সাইবার ক্রাইম ঘিরে আরও বেশি সজাগ ও সচেতন হওয়া উচিত। এর জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ করারও আবেদন জানান রানি। ফিল্মি দুনিয়ায় দুই খ্যাতনামারই বক্তব্য, সাইবার অপরাধের সমস্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং স্কুল থেকেই শিশুদের এ সম্পর্কে শিক্ষিত করার প্রয়োজন।

অক্ষয় কুমার সরাসরি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে স্কুল শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক “সাইবার পিরিয়ড” চালু করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ”আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আমাদের মহারাষ্ট্রে প্রতি সপ্তাহে সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের সাইবার পিরিয়ড নামে একটি পিরিয়ড চালু করতে। সেখানে এই বিষয়ে স্কুল শিক্ষার্থীও বিশদে জেনে সচেতন থাকতে পারবে।

আপনারা সকলেই জানেন যে, এই সাইবার অপরাধ রাস্তা ঘাটে ঘটা অপরাধের চেয়েও বড় হয়ে উঠছে এখন। তাই দ্রুত এই অপরাধ বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ।”প্রসঙ্গত, অক্ষয় কুমার ২০০১ সালের জানুয়ারিতে টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন। তারকা দম্পতির দুটি সন্তান। ছেলে আরভ এবং মেয়ে নিতারা। এখনও পর্যন্ত অক্ষয়কে শেষ দেখা গিয়েছে জলি এলএলবি ৩-তে । তবে চলতি বছর তাঁর একাধিক ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে রয়েছে স্কাই ফোর্স, কেশরী চ্যাপ্টার ২, কান্নাপ্পা এবং হাউসফুল ৫। তার পরবর্তী ছবি, ওয়েলকাম টু দ্য জঙ্গল এই বছরের ডিসেম্বরে মুক্তি পাবে।

You Might Also Like

মস্তিষ্কে রক্তক্ষরণ, ভেন্টিলেটরে সেলিম খান! আজই হবে অস্ত্রোপচার

মোদীর চোখে দেশের তৈরি AI স্মার্টগ্লাস, দেখুন কেমন কাজ করবে এবং দাম কত হতে পারে?

২৬শে পরিবর্তন? রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিজেপির রথযাত্রা, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি

ঢাকায় নতুন অধ্যায়ে দিল্লির আমন্ত্রণ

এথেন্সে ‘তেহরান’-এর প্রযোজক ডানা ইডেনের রহস্যময় মৃত্যু

TAGGED: Akshay Kumar, Cyber Safety Awareness Programme, mumbai, On Line Video Game, Rani Mukherjee

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article গুজরাতের সীমান্তবর্তী ‘স্যার ক্রিক’ অঞ্চলে পাক সেনাবাহিনীর তৎপরতা নিয়ে ভারত-পাক উত্তেজনা তীব্র, রাজনাথের কড়া বার্তা
Next Article এটাই শেষ সুযোগ! হামাসকে রবিবার সন্ধে পর্যন্ত চূড়ান্ত সময়সীমা ট্রাম্পের, না মানলে ধ্বংসলীলার হুঁশিয়ারি
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাতে এই খাবার খেলে কমবে মেদ, মিলবে গভীর ঘুম
রকমারি February 19, 2026
ফাল্গুনে বাড়ছে তাপমাত্রা! শীতের বিদায় ঘণ্টা বাজবে কবে?
আবহাওয়া February 19, 2026
প্রতিবেশীর সাথে হতে পারে কলহ! আপনার রাশির কেমন যাবে আজকের দিন?
ধর্মকর্ম February 19, 2026
ভোটের আগে হুমায়ুন শিবিরে নোটিস-বোমা
রাজ্য রাজনীতি February 19, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • রাতে এই খাবার খেলে কমবে মেদ, মিলবে গভীর ঘুম
  • ফাল্গুনে বাড়ছে তাপমাত্রা! শীতের বিদায় ঘণ্টা বাজবে কবে?
  • প্রতিবেশীর সাথে হতে পারে কলহ! আপনার রাশির কেমন যাবে আজকের দিন?
  • ভোটের আগে হুমায়ুন শিবিরে নোটিস-বোমা
  • মস্তিষ্কে রক্তক্ষরণ, ভেন্টিলেটরে সেলিম খান! আজই হবে অস্ত্রোপচার

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?