By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: জয়পুরের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, অসহায় রোগীদের ফেলে চম্পট ডাক্তার-কর্মীদেরঅগ্নি নির্বাপকই ছিল না জয়পুরের হাসপাতালে!
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > দেশ > জয়পুরের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, অসহায় রোগীদের ফেলে চম্পট ডাক্তার-কর্মীদেরঅগ্নি নির্বাপকই ছিল না জয়পুরের হাসপাতালে!
দেশ

জয়পুরের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, অসহায় রোগীদের ফেলে চম্পট ডাক্তার-কর্মীদেরঅগ্নি নির্বাপকই ছিল না জয়পুরের হাসপাতালে!

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: October 6, 2025 1:29 pm
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
3 Min Read
SHARE
জয়পুরের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, অসহায় রোগীদের ফেলে চম্পট ডাক্তার-কর্মীদেরঅগ্নি নির্বাপকই ছিল না জয়পুরের হাসপাতালে!
👁️ 4
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

রাজস্থানের জয়পুরে রাজ্য পরিচালিত সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে রবিবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘন ধোঁয়ায় যখন পুরো আইসিইউ ঢেকে যায়, তখন মরিয়া আত্মীয়রা নিজের হাতে রোগীদের, কেউ বিছানাসহ, কেউ কাঁধে তুলে বাইরে রাস্তায় নিয়ে আসেন।

নিহতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে— পিন্টু (সিকার), দিলীপ (আন্ধি, জয়পুর), শ্রীনাথ, রুক্মিণী, খুর্মা (তিনজনই ভরতপুর) ও বাহাদুর (সাঙ্গানের, জয়পুর)।

আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই পুরো আইসিইউ এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় হাসপাতালে ২১০ জন রোগী ভর্তি ছিলেন, যার মধ্যে চারটি আইসিইউতে ছিল প্রায় ৪০ জন করে। প্রত্যেক আইসিইউতে রাতে মাত্র একজন করে কর্মী উপস্থিত ছিলেন, যারা আগুন লাগার পরপরই পালিয়ে যান বলে অভিযোগ।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতাল প্রশাসনের মারাত্মক গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। আগেই ধোঁয়া দেখা যাওয়ার সতর্কবার্তা দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়, এবং আগুন লাগার সঙ্গে সঙ্গেই কর্মীরা পালিয়ে যান। তারা দাবি করেন, অগ্নিনির্বাপক যন্ত্র অকেজো ছিল এবং আগুনে পুড়ে যাওয়া বিছানাগুলোই ধ্বংসযজ্ঞের সাক্ষ্য বহন করছে।

সংবাদ সংস্থাকে এক ব্যক্তি, যার মা আগুনে মারা গেছেন, বলেন, “আইসিইউতে আগুন লাগে, কিন্তু তা নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। কোনও ফায়ার এক্সটিংগুইশার, সিলিন্ডার বা এমনকি জলের ব্যবস্থা পর্যন্ত ছিল না। কোনও সুবিধাই ছিল না। আমার মা বাঁচতে পারেননি।”

আরেকজন জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে ধোঁয়া দেখা গেলে চিকিৎসকদের জানানো হয়। “কিন্তু ধোঁয়া ক্রমশ ঘন হতে থাকে। ডাক্তার ও নীচে থাকা কর্মীরা তখনই পালিয়ে যান। কিছু রোগীকে আমরা নিজেরাই টেনে বের করি। আমার আত্মীয় পিন্টুও ভিতরে ছিল। সে ভালই ছিল, দু’এক দিনের মধ্যেই ছাড়া পাওয়ার কথা ছিল,” বলেন তিনি।

অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদীয় বিষয়ক মন্ত্রী যোগারাম প্যাটেল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেদম ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে নিহতদের পরিবার অভিযোগ করেন, আগুন লাগার সময় হাসপাতালের কর্মীরা পালিয়ে গিয়েছিলেন এবং প্রশাসন কোনও তথ্য দিচ্ছে না।

এক পরিবার সদস্য বলেন, “আমরা ধোঁয়া দেখে স্টাফদের জানিয়েছিলাম, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। আগুন লাগতেই প্রথমে তারাই দৌড়ে পালায়। এখন কেউ আমাদের রোগীদের খবরও দিচ্ছে না।”

অন্যদিকে, হাসপাতালের ওয়ার্ড বয় বিকাশ জানান, “আমরা অপারেশন থিয়েটারে ছিলাম, আগুনের খবর পেয়ে দৌড়ে যাই। তিন-চারজন রোগীকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু পরে আগুন এত বেড়ে যায় যে আর ভিতরে যাওয়া সম্ভব হয়নি।”

আরেক ভুক্তভোগী জানান, “আমি নীচে নেমে খেতে গিয়েছিলাম, তখনই আগুন লাগে। জানতেও পারিনি। আমার মা আইসিইউতে ভর্তি ছিলেন। আগুন নেভানোর কোনও সরঞ্জামই ছিল না। কিছুই ছিল না।”

রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে এই মর্মান্তিক দুর্ঘটনা অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ অব্যবস্থাপনা উন্মোচন করেছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

You Might Also Like

নীতীশ রাজ্যসভায়! এবার বিহারের নতুন মুখ্যমন্ত্রী কে? সামনে চার নাম, জোর জল্পনা রাজনীতিতে

“যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না”, মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে কী বললেন প্রধানমন্ত্রী?

ভোটার তালিকায় ৬০ লক্ষ নাম ঝুলে! রাজ্যে ফের আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

জাতীয়তা নয়, শুধুই মানবিকতা! দুবাইয়ে আটকে থাকা অসহায় পর্যটকদের পাশে বলি তারকা সোনু

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বলি দুই ভারতীয় নাবিক! ইরানি মিসাইল হানায় সলিলসমাধি

TAGGED: Fire incident, jaipur, Rajasthan, Sawai Mansingh Hospital, Security lapse

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article অস্ট্রেলিয়া সফর থেকে জাদেজার বাদ পড়া নিয়ে আগরকরকে তুলোধোনা প্রাক্তন ওপেনারের
Next Article ‘অপারেশন সিন্দুর’-এ অসাধারণ সাফল্য, পুতিনের দেশ থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে ভারত
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘রাজীব কুমারকে প্রার্থী করা মমতার রাজনৈতিক ব্লান্ডার হবে’ বিস্ফোরক হুমায়ুন কবীর
রাজনীতি রাজ্য March 5, 2026
পশ্চিমবঙ্গের নতুন অস্থায়ী রাজ্যপাল আর এন রবি
রাজ্য March 5, 2026
CV আনন্দের পদত্যাগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, জানালেন নতুন রাজ্যপালের নামও
রাজ্য March 5, 2026
হোটেলের কর্মীকে হেনস্থা! টি–২০ বিশ্বকাপেই ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেটার
ময়দান March 5, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • ‘রাজীব কুমারকে প্রার্থী করা মমতার রাজনৈতিক ব্লান্ডার হবে’ বিস্ফোরক হুমায়ুন কবীর
  • পশ্চিমবঙ্গের নতুন অস্থায়ী রাজ্যপাল আর এন রবি
  • CV আনন্দের পদত্যাগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, জানালেন নতুন রাজ্যপালের নামও
  • হোটেলের কর্মীকে হেনস্থা! টি–২০ বিশ্বকাপেই ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেটার
  • নীতীশ রাজ্যসভায়! এবার বিহারের নতুন মুখ্যমন্ত্রী কে? সামনে চার নাম, জোর জল্পনা রাজনীতিতে

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?