
মেয়েদের আইপিএল ২০২৬ নিলামে নজর ছিল ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের দিকে। আগেভাগে ধরে রাখা ক্রিকেটারদের দাম যেমন স্থির ছিল, নিলামে ওঠা বাকিদের নিয়ে তৈরি হয়েছিল আলাদা উৎসাহ। নিলাম শেষে দেখা গেল, মোট ১৩ জন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের সম্মিলিত দাম দাঁড়াল ২১ কোটি ৪০ লক্ষ টাকা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে আগেই জায়গা পাকাপাকি ছিল স্মৃতি মন্ধানা ও রিচা ঘোষের। মন্ধানার দাম ৩ কোটি ৫০ লক্ষ এবং রিচা ঘোষের ২ কোটি ৭৫ লক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স ধরে রেখেছিল অধিনায়ক হরমনপ্রীত কৌর ও অলরাউন্ডার আমনজ্যোৎ কৌরকে, যথাক্রমে ২ কোটি ৫০ লক্ষ এবং ১ কোটি টাকায়। দিল্লি ক্যাপিটালসও ধরে রেখেছিল শেফালি বর্মা ও জেমাইমা রদ্রিগেজকে, দু’জনের দামই ২ কোটি ২০ লক্ষ।
নিলামের সবচেয়ে বড় খবর দীপ্তি শর্মাকে ঘিরে। এ বারের নিলামে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে তাঁর জন্য। প্রথমে দিল্লি তাঁকে বোঝায় ৫০ লক্ষে। পরে ইউপি ওয়ারিয়র্জ় রাইট টু ম্যাচ ব্যবহার করে তাঁকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় দলে ফেরায়। স্পিনার শ্রী চরণিকে নিতে লড়াই হয় একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে। শেষ পর্যন্ত দিল্লি তাঁকে নেয় ১ কোটি ৩০ লক্ষে। বেঙ্গালুরু নেয় রাধা যাদবকে ৬৫ লক্ষে। ইউপি ওয়ারিয়র্জ় কিনেছে ক্রান্তি গৌড় ও হরলীন দেওলকে ৫০ লক্ষ করে।
গুজরাত জায়ান্টসে যোগ দিয়েছেন রেণুকা সিংহ ৬০ লক্ষে। দিল্লি দলে এ বার দেখা যাবে স্নেহ রানাকে, দাম ৫০ লক্ষ। ভারতীয় বিশ্বকাপ দলে থাকলেও কোনও ম্যাচ না খেলায় উমা ছেত্রী ও অরুন্ধতী রেড্ডিকে রাখা হয়নি মূল তালিকায়। প্রতীকা রাওয়াল চোটের কারণে বাদ পড়ায় তাঁর জায়গায়
