
শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে গতকাল শহরের প্রেস ক্লাবে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল বাণী বন্দনা সম্মান ২০২৬। স্বাদে আল্লাদে’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলা মনন ও সৃজনশীলতার এক অনন্য মিলনক্ষেত্রে পরিণত হয়। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজজীবনে যাঁরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছেন, তাঁদের অবদানের স্বীকৃতি দিতেই এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন।
অনুষ্ঠানজুড়ে ছিল আবেগ, সম্মান ও সংস্কৃতির ছোঁয়া। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট অতিথি, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে প্রেস ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। মঞ্চে সম্মাননা প্রদানের পাশাপাশি বাংলা সংস্কৃতির ঐতিহ্য, মূল্যবোধ এবং বর্তমান প্রজন্মের কাছে তার গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠানটিকে আরও গভীরতা দেয়। আয়োজকদের সুচিন্তিত পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি ছিল সুসংগঠিত ও মনোগ্রাহী।
এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে Jazzbaat24 বাংলা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে মুহূর্তে মুহূর্তে তুলে ধরেছে সম্পূর্ণ চিত্র। বাংলা সংস্কৃতি ও সমাজের ইতিবাচক দিকগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে Jazzbaat ২৪ বাংলা এই অনুষ্ঠানের সঙ্গী হয়ে দায়িত্ব পালন করেছে। বাণী বন্দনা সম্মান ২০২৬ প্রমাণ করল, সম্মান ও স্বীকৃতির মধ্য দিয়েই সৃজনশীলতার পথ আরও সমৃদ্ধ ও অনুপ্রেরণাময় হয়ে ওঠে।
