
রাজ্য বাজেট ২০২৬-এ রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। এবছর ডিএ (Dearness Allowance) ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগীরা এবার কিছুটা হলেও আর্থিক স্বস্তি পাবেন।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। ফলে এপ্রিল মাসের বেতন ও পেনশনের সঙ্গেই নতুন হারে ডিএ পাওয়া যাবে। বাজেট ঘোষণার দিনেই এই সিদ্ধান্ত জানানো হয়, যা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি ও খুশির হাওয়া এনেছে।
ডিএ বৃদ্ধির পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও অতিরিক্ত বরাদ্দের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রতিমাসে আরও ৫০০ টাকা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তে রাজ্যের বহু পরিবারের উপকার হবে বলে মনে করা হচ্ছে। বিধানসভা ভোটের আবহে বাজেটে এই ঘোষণা রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বাজেট ২০২৬-এ রাজ্য সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী ও সাধারণ মানুষের জন্য একাধিক স্বস্তির বার্তা থাকল।
