
আরজিকর কাণ্ডে দুর্নীতি মামলায় বিপাকে হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার তথা অন্যতম অভিযুক্ত আখতার আলী। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সিবিআই এর বিশেষ আদালতের তরফে। বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ ছিল, আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অভিযুক্ত সন্দীপ ঘোষের সঙ্গে আক্তার আলী আর্থিক দুর্নীতি কান্ডে জড়িত। সিবিআই এর রিপোর্ট ও চার্জসিটের ভিত্তিতে তারই প্রমাণ পাওয়া গিয়েছে।
এদিন শুক্রবার এক মামলার শুনানিতে আত্মার আলীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গেছেন। তবে এই প্রথম নয় এর আগেও অনেকবার তিনি উপস্থিত থাকেননি। তাতেই ক্ষুব্ধ আদালত। অবিলম্বে আরজিকর কাণ্ডের দুর্নীতির অন্যতম অভিযুক্ত আখতার আলীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নেই। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী তিনি দাবি করেছেন, আখতার আলী অন্যতম অভিযুক্ত দুর্নীতি কাণ্ডে । আরজিকর মামলা সামনে আসার পর দাবি করা হয়েছিল তিনি হুইসল ব্লোয়ার। হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে আখতার আলি ওতপ্রোতভাবে জড়িত এবং তিনি দুর্নীতি সামনে এনেছেন।
কিন্তু বুধবার তার আইনজীবী আদালতে দাবি করেন, তিনি কোনোভাবেই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত নন। আক্তার আলী প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী তিনি বলেন, আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে আক্তার আলী যুক্ত।
উল্লেখ্য, গত বুধবার আক্তার আলীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজও তিনি হাজিরা এড়িয়ে যাওয়ায় আখতার আলির বিরূদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা।
