
দীর্ঘ ১৭ বছর দেশে ফেরার পর সাধারণ নির্বাচনে জিতলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান যেন করে দেখালেন – এলাম, দেখালাম, জয় করলাম। পদ্মা পারে এবার ক্ষমতার পালাবদল । প্রায় তিন দশক পর ওপার বাংলায় সরকার গঠন করতে চলেছে বিএনপি। সেই সঙ্গে ৩৫ বছর পর বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী হতে চলেছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার তথা মহম্মদ ইউনূসের সরকার। এবার দেড় বছর পর নির্বাচিত সরকারের হাতে ফিরতে চলেছে বাংলাদেশ।
নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের সম্ভাবনাকে জল্পনা তৈরি হয়েছিল। এবার সব জল্পনার অবসান ঘটলো। আওয়ামী লীগের অনুপস্থিতিতেই বিএনপি সরকারের বাজিমাত। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনের জয় লাভ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৫১ ভোট। ৭০ টি আসনে বিএনপি’র প্রধান প্রতিপক্ষ জামাত জোট জয়লাভ করেছে। অন্যান্যরা ছয়টি আসনে জয়ী হয়েছে।
বিএনপি মিডিয়া ছেলের সদস্য সাইরুল কবীর খান জানিয়েছেন, দুটি আসনে জয়ী হয়েছে খালেদা পুত্র তারেক রহমান। তারেক বগুড়া এবং ঢাকা দুটি আসনেই জয়ী হয়েছেন। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের রাজনীতিতে তারেকের জয় এক বড় পরিবর্তনের ইঙ্গিত।
উল্লেখ্য, ১৯৮৮ সালে ওপার বাংলায় পুরুষ প্রধানমন্ত্রী হয়েছিলেন কাজী জাফর আহমেদ। এরপর ১৯৯১ সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপি’র প্রয়াত চেয়ারম্যান খালেদা জিয়া। তারপর তিনি আরো দুবার দৃষ্টির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ পার্টি। তারপর প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তারপর দেশটি চলে যায় অন্তর্বর্তী সরকারের অধীনে। এখন বাংলাদেশের রাজনীতি কোন দিকে গড়ায় সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।
