
স্বাধীনতার পর এই প্রথমবার বদলালো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক ঠিকানা। এবারে সেবা তীর্থ নামের কনক্লেভে সরছে পিএমও। জওহর লাল নেহেরুর সময় থেকেই সাউথ ব্লকের রয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সাউথ ব্লকের মন্ত্রিসভার সঙ্গে শেষ বৈঠক সারেন নরেন্দ্র মোদি। শতাব্দী প্রাচীন সাউথ ব্লক ও নর্থ ব্লক আজ থেকেই খালি হয়ে যাচ্ছে। এবার থেকে এক নতুন ঠিকানায় প্রধানমন্ত্রী।
এদিন সেবা তীর্থ নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।একইসঙ্গে উদ্বোধন করা হয় কর্তব্য ভবন ১ – কর্তব্য ভবন 2 এর। এবার থেকে এই দুই ভবনে শিক্ষা-সংস্কৃতি, আইন, অর্থ, প্রতিরক্ষা, তথ্য ও সম্প্রচার, স্বাস্থ্য ও পরিবার, কর্পোরেট বিষয়, কৃষি রাসায়নিক ও সার এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক এক ছাদের তলায় কাজ করবে। এখন থেকে সেবা তীর্থ কমপ্লেক্সে একসঙ্গে থাকবে প্রধানমন্ত্রী ( সেবা তীর্থ ১ ), ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সিক্রে টারিয়েট ( সেবা তীর্থ ২ ) এবং ক্যাবিনেট সেক্রেটারিয়েট ( সেবা তীর্থ ৩ )। এতগুলো বছর তারা আলাদা আলাদা স্থানে কাজ করতেন। নতুন ব্যবস্থায় কৌশলগত প্রযুক্তি আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
এদিন নতুন দপ্তর থেকে একগুচ্ছ সিদ্ধান্তে সীলমোহর দেন নরেন্দ্র মোদি। দুর্ঘটনা গ্রস্থদের জন্য PM রাহত প্রকল্পে দেড় লক্ষ টাকা চিকিৎসার অনুমোদন, লাখপতি দিদি প্রকল্পের লক্ষ্য ২০২৯ সালের মধ্যে ছয় কোটিতে উন্নীত করা, কৃষি অবকাঠামো তহবিল দ্বিগুণ করে দু লক্ষ কোটি টাকা করা এবং টার্ট অফ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস ২. ০ এর জন্য ১০, ০০০ কোটি টাকার তহবিল ঘোষণা এবং ১০০ টাকার একটি স্মারক মুদ্রাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বর্তমান প্রধানমন্ত্রী যেই ঠিকানায় ছিল নর্থ ও সাউথ ব্লক, সেগুলি জনসাধারণের জন্য জাদুঘর অর্থাৎ সেগুলি খালি করে গড়ে তোলা হবে যুগে যুগীন ভারত সংগ্রহালয়। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ফ্রান্সের মিউজিয়াম development এজেন্সির সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রশাসনিক কাঠামোয় আধুনিক ও যুগান্তকারী দুই সমন্বিত পদক্ষেপে রুপ দেওয়ার লক্ষ্যে এই স্থানান্তরকে বড় মাইল ফলক হিসেবে তুলে ধরছে কেন্দ্র।
