
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। Railway Recruitment Board (RRB) সারা দেশে গ্রুপ ডি-র ২২,০৮২টি লেভেল-১ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা প্রার্থীরা এবার অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ দেশের বিভিন্ন রেলওয়ে জোনে হবে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT)-এর মাধ্যমে পরিচালিত হবে।
কোন কোন পদে নিয়োগ?
ট্র্যাক মেইনটেনার, সহকারী পয়েন্টসম্যান, হেল্পার-সহ একাধিক গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিকে অন্যতম বৃহত্তম রেল নিয়োগ বলে মনে করা হচ্ছে।
যোগ্যতা কী?
প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। ITI বা NAC (NCVT) সার্টিফিকেটধারীরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি শারীরিক ও মেডিক্যাল মানদণ্ড পূরণ বাধ্যতামূলক। নিয়োগের সময় দৃষ্টিশক্তি ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে।
বয়সসীমা
ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর (১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী গণনা)। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন, OBC প্রার্থীরা ৩ বছর, SC/ST প্রার্থীরা ৫ বছর পর্যন্ত ছাড় পাবেন।
আবেদন ফি
সাধারণ, OBC ও EWS প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা, যার মধ্যে ৪০০ টাকা CBT-তে অংশ নিলে ফেরত দেওয়া হবে। SC, ST, মহিলা, প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের জন্য ফি ২৫০ টাকা, যা পরীক্ষায় অংশগ্রহণের পর সম্পূর্ণ ফেরতযোগ্য।
কীভাবে আবেদন করবেন?
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে (rrbapply.gov.in) প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে CEN 09/2025 – Group D নির্বাচন করে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ, নথি আপলোড, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ও ফি প্রদান করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের প্রিন্টআউট সংরক্ষণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
চাকরিপ্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছে RRB।
