
লোকসভায় তখন বাজেট অধিবেশন নিয়ে গুরু গম্ভীর আলোচনা চলছে। সেই সময়ই বর্ষীয়ান নেতা সৌগত রায় ও জুন মালিয়ার হাসাহাসি, বারবার কথা বলা খুনসুটির মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে সেই মুহূর্ত নিয়ে বহু চর্চা চলছে, তৈরি হচ্ছে মিম। ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন সাংসদ সৌগত রায় এবং দিলেন ব্যাখাও।
সংসদে বাজেট অধিবেশনের দিন আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ বক্তব্য রাখছিলেন। তার পেছনে বসেছিলেন তৃণমূলের দুই সংসদ সৌগত রায় ও জুন মালিয়া। ঠিক সেই সময় তৃণমূলের একজন প্রবীণ সাংসদ সৌগত রায় এবং জুন মালিয়ার, মুচকি হাসি – ঠাট্টার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। এ বিষয়ে সাংসদ সৌগত রায় তিনি বলেছেন, সংসদে প্রায় ৫৫০ জন সদস্য আছে! তখন তার মধ্যে যদি ৩০০ জন কথা বলেন তো ২০০ জন গল্প করেন। অনেক সময় মন্ত্রীরা নিজেরাই গল্প করেন। বিভিন্ন ক্ষেত্রে এক পার্টির লোক অন্য পার্টির সঙ্গে গল্প করে। আমি তো নিজের পার্টির লোকের সঙ্গে কথা বলছিলাম।
কিন্তু প্রশ্ন হল, অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ জুন মালিয়ার সঙ্গে কোন গল্পে মধ্যে ছিলেন তিনি? এ প্রশ্নের উত্তরে সৌগতর জবাব, কি কথা হচ্ছিল সেটা কি লোককে বলে কেউ? তবে কোন খারাপ কথা হচ্ছিল না। অনুচিত কাজ কিছু হয়নি।
এদিকে সংসদ চলাকালীন তৃণমূলের দুই সংসদের কার্যকলাপ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন, গল্প করার হলে ক্যান্টিন আছে! এসব হাসি ঠাট্টা সংসদের ভেতরে করার সঠিক জায়গা নয়।
তবে বিজেপি সাংসদের এই তীক্ষ্ণ মন্তব্যকে গায়ে মাখতে নারাজ সাংসদ সৌগত রায়। তিনি সাফাই দিয়ে বলেন, এসব না করে নিজের কাজ করুন উনি। এ প্রসঙ্গে সাংসদ জুন মালিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তার কোন প্রতিক্রিয়া মেলেনি।
বলা বাহুল্য এই মুহূর্তে আপাতত চর্চার কেন্দ্রে তৃণমূলের দুই সাংসদ। তবে সৌগত রায় যাই বলুক না কেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মজা, হাসি, গল্প, ঠাট্টা বা হোক না কেন খুনসুটি, এসব আটকে রাখা সত্যিই মুশকিল।
