
দীর্ঘ ২ দশকের প্রতীক্ষার অবসান আজ শেষ হলো! বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সূচিত হলো এক নতুন অধ্যায়। আজ প্রধানমন্ত্রী পদে বাংলাদেশে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফের ২০ বছর পর বাংলাদেশের মসনদে বিএনপি সরকার। আজকের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন দেশ-বিদেশের হাইপ্রোফাইল নেতারা। আজ সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা স্পিকার এর কাছে শপথ গ্রহণ করেন এবং তারেক রহমানকে সকলের সম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত হয়।
১৭ ই ফেব্রুয়ারি ২০২৫, রাজনৈতিক নির্বাচন ও সংগ্রামের অবসান ঘটিয়ে ওপার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। যার ফলে সমাপ্তি ঘটলো নোবেলজয়ী ডক্টর মহাম্মদ ইউনুস সরকারের ১৮ মাসের শাসনকালের সময়। এবার পদ্মাপাড়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের শাসন।
প্রথা মেনে এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ চত্বরে এই রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেল ৪:০০ টের সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। এদিনের তার এই শপথ গ্রহণ বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মাইলফলক। বিগত প্রায় চার দশক বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটি নারীর নেতৃত্বাধীন ছিল, এই সময়সীমার মধ্যে তারেক রহমান হলেন বাংলাদেশের প্রথম নবনির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত ১২ ই ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অভূতপূর্ব জয়লাভ করে বিএনপি। আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯৭টি আসুনের মধ্যে ২০৯ আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার। এখন দেখার বাংলাদেশের নতুন সরকার গঠন হওয়ায় সংখ্যালঘুদের নিরাপত্তা কোন দিকে মোড় নেয়? বাংলাদেশকে হিন্দুত্বের সেফ প্যাসেজ কি এবার বলা যেতে পারে?
