
মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। ইজরায়েলের লাগাতার হামলার জেরে প্রাণ হারিয়েছেন ইরানের বহু মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন ইরান প্রধান খামেনিও। এই আবহে যখন জম্মু-কাশ্মীরে প্রতিবাদ বিক্ষোভ দেখা গিয়েছে। সমাজমাধ্যমে যখন কেউ কেউ পক্ষ-বিপক্ষের পোস্ট করে ঝড় তুলছেন। সেই সময় দেশের প্রতি ভালবাসা প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সমাজমাধ্যমে ভারতীয় পতাকা হাতে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশ ভারত। এখানে জন্মগ্রহণ করে আমি ধন্য।”
এই পোস্টের কমেন্ট বক্সে অন্য দেশে হওয়া হামলার ঘটনার ভিডিয়ো নিজেই পোস্ট করেছেন। সেই সঙ্গে তাঁর কমেন্ট বক্সে এসে হাজির হয়েছেন কিছু সমালোচক ও কিছু সমর্থক। সহমত প্রকাশ করে একজন বলেছেন, “মোদির বিশেষ নীতির কারণে ভারত এখন সুরক্ষিত দেশ”। এই যে লিখেছেন, “ভারত মাতা কি জয়”। এদিকে সমালোচকদের একজন পহেলগাঁও হামলার একটি ছবি পোস্ট করে প্রশ্ন ছুঁড়েছেন, “সত্যিই কি সুরক্ষিত?”। আরেকজন ব্যক্তি শ্রীদেবী কন্যাকে কটাক্ষ করে বলেন, জাহ্নবী কাপুর বিশেষ সুবিধাপ্রাপ্ত।
