
বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক মোড়। পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে একজোট হল Gorkha Janmukti Morcha এবং Kamatapur State Demand Council। বুধবার Alipurduar জেলার বীরপাড়া সংলগ্ন একটি চা বাগানে যৌথ সভা থেকে এই জোটের ঘোষণা করা হয়।
এই জোটের অন্যতম মুখ Bimal Gurung জানান, তরাই, ডুয়ার্স এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা একসঙ্গে লড়াই করতে চান। খুব শিগগিরই সাধারণ মানুষের মতামত সংগ্রহে নামবেন বলেও জানান তিনি।
অন্যদিকে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে তাদের প্রধান লক্ষ্য পৃথক রাজ্য গঠন। এই দাবি জোরালো করতে দুই সংগঠন মিলে ‘সেপারেট স্টেট ডিমান্ড কমিটি’ গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জোট পাহাড় ও ডুয়ার্সের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভোটের মুখে এই দাবি নতুন করে উত্তেজনা তৈরি করেছে উত্তরবঙ্গের রাজনৈতিক পরিবেশে।
এখন বড় প্রশ্ন, এই জোট কি সরাসরি নির্বাচনে প্রার্থী দেবে? যদিও সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি, তবে যদি তারা নির্বাচনে নামে, তাহলে উত্তরবঙ্গের ভোটের অঙ্কে বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
ভোটের আগে পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে এই নতুন জোট রাজ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল।
