
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী বাছাই নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি Bharatiya Janata Party-র অন্দরে। প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা হলেও এখনও প্রায় ৪৫টি আসনে প্রার্থী ঠিক করতে পারেনি দল। ফলে টানা বৈঠকের মাধ্যমে দ্রুত সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছে শীর্ষ নেতৃত্ব।সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই দ্বিতীয় পর্যায়ের বাকি আসনগুলিকে কেন্দ্র করে আলোচনা চলছে। সম্প্রতি Narendra Modi-র নেতৃত্বে সেন্ট্রাল ইলেকশন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে। সেই বৈঠকে প্রায় ১০৫টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে বাকি আসনগুলিতে প্রার্থী নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি।
প্রথম তালিকায় বেশ কিছু চমক দেখা গিয়েছে। একাধিক বিদায়ী বিধায়ক টিকিট পাননি, আবার কয়েকজনকে দ্বিতীয় তালিকায় সুযোগ দেওয়া হতে পারে বলেও জল্পনা রয়েছে। দলীয় সূত্রে দাবি, যাঁদের সাংগঠনিক দক্ষতা বেশি, কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে এবং জয়ের সম্ভাবনা বেশি তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় চমক ছিল Suvendu Adhikari-র প্রার্থীতা। তিনি একদিকে নিজের কেন্দ্র নন্দীগ্রামে লড়ছেন, অন্যদিকে ভবানীপুরেও প্রার্থী হয়েছেন। অর্থাৎ, মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র শক্ত ঘাঁটিতে সরাসরি লড়াইয়ের বার্তা দিয়েছে বিজেপি। এর ফলে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।দলীয় নেতৃত্ব ইতিমধ্যেই কর্মীদের বার্তাএ দিয়েছে কাজের ভিত্তিতেই টিকিট দেওয়া হবে। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব উভয়েই বারবার সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দিচ্ছেন। ফলে প্রার্থী নির্বাচনেও সেই কৌশলই প্রতিফলিত হচ্ছে।সব মিলিয়ে, বাকি ৪৫টি আসনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। খুব শিগগিরই দ্বিতীয় তালিকা প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের আগে এই প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়াই এখন বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
