
অপেক্ষার শেষ কবে? সেই প্রশ্নেই এখন প্রায় লক্ষ লক্ষ পড়ুয়া। Central Board of Secondary Education-র ২০২৬ সালের দশম ও দ্বাদশের ফল কবে প্রকাশ হবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই।
যদিও বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট দিন ঘোষণা করেনি, তবে গত কয়েক বছরের ট্রেন্ড বলছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহেই ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ২০২৫ ও ২০২৪ সালে ১৩ মে, আর ২০২৩ সালে ১২ মে ফল বেরিয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় থাকলে, এ বছরও মে মাসের মাঝামাঝি সময়েই রেজাল্ট প্রকাশ পেতে পারে।
সময় নিয়েও একটা স্পষ্ট ধারণা রয়েছে। সাধারণত সকাল ১০:৩০টা থেকে দুপুর ১টার মধ্যে ফল প্রকাশ করে CBSE। তাই ওই সময়ের মধ্যেই চোখ রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
রেজাল্ট বেরোলেই পড়ুয়ারা অনলাইনে খুব সহজেই নম্বর দেখতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও একাধিক প্ল্যাটফর্মে ফল পাওয়া যাবে
cbse.gov.in
results.nic.in
results.digilocker.gov.in
এছাড়া UMANG App-এর মাধ্যমেও ফল দেখা যাবে। পাশাপাশি DigiLocker-এ পাওয়া যাবে ডিজিটাল মার্কশিট, যা ভবিষ্যতে কাজে লাগবে।
রেজাল্ট চেক করার পদ্ধতিও খুব সহজ। ওয়েবসাইটে গিয়ে “CBSE Class 10/12 Result 2026” লিঙ্কে ক্লিক করে রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি ও জন্মতারিখ দিলেই স্ক্রিনে ভেসে উঠবে ফলাফল। চাইলে তা ডাউনলোড করে রাখা যাবে। এছাড়া SMS-এর মাধ্যমেও ফল জানা সম্ভব।
এবারের একটি বড় পরিবর্তনও রয়েছে। দশম শ্রেণিতে এবার থেকেই বছরে দু’বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। প্রথম ধাপ বাধ্যতামূলক হলেও, দ্বিতীয় ধাপ ঐচ্ছিক। ফলে যদি দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা মে মাসে হয়, তাহলে সেই পরীক্ষার ফল জুন মাসে প্রকাশ হতে পারে।
আর খুব বেশি দেরি নেই। এখন শুধু অপেক্ষা, কবে অফিসিয়ালি ঘোষণা করবে বোর্ড। ততদিন পর্যন্ত প্রস্তুত থাকুন, কারণ ফল প্রকাশের দিনই নির্ধারণ করবে ভবিষ্যতের পরবর্তী বড় পদক্ষেপ।
