
আইপিএল ২০২৬ শুরুতেই জমজমাট লড়াই মুখোমুখি Royal Challengers Bangalore ও Sunrisers Hyderabad। পরিসংখ্যান বলছে, দু’দলের লড়াই বরাবরই হাড্ডাহাড্ডি। তবে এবারের ম্যাচে বেঙ্গালুরুর পাঁচ তারকা ক্রিকেটারই হায়দ্রাবাদের চিন্তার বড় কারণ হয়ে উঠতে পারেন।
প্রথমেই নাম আসবে Virat Kohli-র। আরসিবির ব্যাটিংয়ের মূল স্তম্ভ তিনি। হায়দ্রাবাদের বিরুদ্ধে তাঁর রেকর্ড দারুণ ৮০০-র বেশি রান, সঙ্গে একাধিক ম্যাচ জেতানো ইনিংস। একবার সেট হয়ে গেলে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
দ্বিতীয় বড় অস্ত্র Phil Salt। আগের মরসুমে ঝড়ের গতিতে রান করে নজর কেড়েছিলেন। পাওয়ারপ্লেতে তাঁর আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষ বোলারদের উপর চাপ তৈরি করতে পারে শুরু থেকেই।
অলরাউন্ড বিভাগে নজরে Krunal Pandya। ব্যাট-বল দু’দিকেই সমান দক্ষ এই ক্রিকেটার ম্যাচের মোড় ঘোরাতে পারেন যেকোনও সময়। মাঝের ওভার কিংবা ডেথ দুই জায়গাতেই তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।
বোলিংয়ে বড় চমক Bhuvneshwar Kumar। একসময় হায়দ্রাবাদের প্রধান অস্ত্র ছিলেন, এখন আরসিবির জার্সিতে। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা তাঁর নখদর্পণে, যা ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে।
সবশেষে রয়েছেন Suyash Sharma। গত মরসুমে ‘সাইলেন্ট ম্যাচ উইনার’ হিসেবে উঠে এসেছিলেন। মাঝের ওভারে রান আটকে রাখা ও গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে বিশেষ করে তুলেছে।
পরিসংখ্যান অনুযায়ী Sunrisers Hyderabad সামান্য এগিয়ে থাকলেও, ফর্ম ও দলগত ভারসাম্যে Royal Challengers Bangalore-ই এগিয়ে থাকতে পারে এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আইপিএলের উদ্বোধনী ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ লড়াই। এখন দেখার, মাঠে কে কাকে টেক্কা দেয়!
