
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

মৃত্যুকালে অভিনেতার বয়স ৪৩ বছর। প্রাথমিক খবর অনুযায়ী, ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং-এ গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। তিনি তালসারির জলে নেমেছিলেন। সেই সময়ই আচমকা ঢেউয়ের তোড়ে তিনি তলিয়ে যান। সেটে উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু শেষরক্ষা হয়নি। জানা গিয়েছে, অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি জলের তলা থেকে বেরিয়ে আসেননি। তখন উদ্ধার করা হয়।
উল্লেখ, আজ অর্থাৎ রবিবার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন বলে খবর ছড়িয়েছে। তাঁর অকাল প্রয়াণে শোকাহত টলিপাড়া। মৃত্যুকালে অভিনেতার বয়স ৪৩ বছর। প্রাথমিক খবর অনুযায়ী, ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং-এ গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
