
রাহুলের মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়া সহ অভিনেতার অনুরাগীদের মনে। মাত্র ৪৩ বছর বয়সে অভিনেতার এই অকাল প্রয়াণ এখনও অনেকে মেনে নিতে পারছেন না। আর তারই মাঝে এ কী পোস্ট করলেন বিশিষ্ট অভিনেতা জয়জিত বন্দ্যোপাধ্যায়?
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই বিশিষ্ট অভিনেতা জয়জিত বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুকে ফিডে পোস্ট করেছেন, রাহুলের ফেসবুক প্রোফাইলের ছবি। যেখানে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতার ফেসবুকে সবুজ আলো জ্বলছে অর্থাৎ তাঁকে অনলাইন দেখাচ্ছে সেই স্ক্রিন শটে। আৎ সেই ছবি ক্যাপশনে জয়জিত লিখেছেন, “এখনও ওঁর fb-তে সবুজ আলো টা জ্বলছে কিন্তু ভাই ….”।

কিন্তু এই পোস্টের মানে কী বুঝতে পারছেন না অনেকেই। কেউ কেউ অভিনেতা জয়জিতের পোস্টে কমেন্ট করছেন, এসব পোস্টের মানে কী? কেউ বা লিখেছেন, “একদম বিশ্বাস করতে পারছি না!!” এমনই বেশ কিছু প্রশ্ন-মন্তব্য এসে জড়ো হয়েছে তাঁর কমেন্ট বক্সে।
উল্লেখ, আজ অর্থাৎ রবিবার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন বলে খবর ছড়িয়েছে। তাঁর অকাল প্রয়াণে শোকাহত টলিপাড়া। মৃত্যুকালে অভিনেতার বয়স ৪৩ বছর। প্রাথমিক খবর অনুযায়ী, ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং-এ গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
