রাম নবমী ঘিরে ইতিমধ্যেই তপ্ত বঙ্গীয় রাজনীতি, একাধিক জায়গায় রাম নবমী উপলক্ষে মিছিল ও অনুষ্ঠানের আয়োজনের কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,বিজেপি রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদাররা । এরই মধ্যে অতীতে ঘটে যাওয়া রাম নবমী তে বিশৃঙ্খলার কথা মাথায় রেখে আগে থেকেই সতর্ক প্রশাসন, একাধিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের । মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা জানান ‘ রাম নবমীতে যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্যে প্রস্তুত কলকাতা পুলিশ,যে সমস্ত মিছিল বা কর্মসূচির অনুমতি লালবাজার দিয়েছে শুধু তারাই মিছিল বা কর্মসূচি পালন করতে পারবেন,বাকি কোনো সংগঠনকে মিছিল করতে দেওয়া হবে না’ । অশান্তি এড়াতে মিছিলে কোনো রকম অস্ত্র ব্যবহারেও জারি হয়েছে নিষেধাজ্ঞা সেই সঙ্গে যেখানে বহু সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেন সেখানে থাকবে বাড়তি নজরদারিও । এর থেকেই পরিষ্কার অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই প্রস্তুত প্রশাসন ।
