একদিকে যখন জেলার বিভিন্ন জায়গায় রাম নবমী নিয়ে একাধিক হিংসা হানাহানি রাজনীতির ছবি সামনে আসছে তখন ডায়মন্ডহারবার অভিষেক গড়ে দেখা গেল এক ভিন্ন সম্প্রীতির ছবি। রাম নববীর মিছিলে একদিকে যেমন হাঁটলেন বিজেপির নেতৃত্বরা ঠিক তেমনি তাদের পাশে হাঁটলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। রবিবার দিন ডায়মন্ড ডায়মন্ড হারবারে রামনবমীতে এমনই ছবি ধরা পড়ল। একদিকে যখন মিছিলে হাটলেন ডায়মন্ড হারবার জেলার বিজেপির কনভেনার সহ-সভাপতি থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা ঠিক তেমনি রামের পতাকা হাতে নিয়ে মিছিলে হাঁটতে দেখা গেল তৃণমূলের একাধিক ওয়ার্ডের কাউন্সিলর ডায়মন্ডহারবার পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কে। তৃণমূলের দাবি আজ রামনবমী রাম প্রত্যেকটি মানুষের তাই এখানে কোন রাজনীতির রং নেই আমরা সবাই আজ মিলেমিশে একাকার হয়ে গিয়েছি। অন্যদিকে বিজেপির ও দাবি এটা রামনবমীর মিছিল আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বদেরই আহ্বান জানাই এই মিছিলে। আর গোটা মিছিল করা হাতে সামালেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। যাতে এই দুই রাজনৈতিক দলের মধ্যে মিছিল চলাকালীন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে অথবা কোন দুর্ঘটনা না ঘটে করা হাতে নিজে দায়িত্ব থেকে এই গোটা বিষয়টি সামালেন।
