পরিতোষ সাহা:বীরভূম
পড়ন্ত বিকালে গলায় বজরংলীর ছবি সহ গেরুয়া বসন(উত্তরীয়)নিয়ে রামনবমীর মিছিলে পথে নামলেন অনুব্রত মণ্ডল।বোলপুরের রেল ময়দান থেকে চিত্রা মোড় পর্যন্ত হাঁটলেন।সাথে ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা,সাংসদ অসিত মাল,বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ।তবে রামনবমী নিয়ে রাজনৈতিক কথা থেকে বিরত থাকলেন।এমনকি,সিউড়ি ও রামপুরহাটে বিজেপির মিছিলে অস্ত্র দেখা দিয়েছে!সেই প্রশ্ন করাতে,তাঁর পরিষ্কার জবাব ‘আমি দেখি নাই।’
সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিল নিয়ে বিজেপি ও তৃণমূল দুই দল পথে হেঁটেছে। তৃণমূলের রামনবমীর মিছিলে জেলার বিধায়ক,সাংসদ থেকে ছোট,বড় নেতা সকলেই।কিন্তু জেলা বাসীর লক্ষ্য ছিল,তিহার থেকে ফিরে আদৌ কি অনুব্রত মণ্ডল রামনবমীর মিছিলে পা মেলাবেন।সেই শঙ্কা কাটিয়ে বিকালে বোলপুরে রামনবমীর মিছিলে পা মেলালেন।
একসময়, এই অনুব্রত মণ্ডল রামনবমীকে কেন্দ্র করে বিজেপিকে বারে বারে তুলোধোনা করেছে।বিভিন্ন মন্তব্য তার মুখ থেকে শোনা গেছে।যা ঘিরে বিতর্ক কম হয়নি। কিন্তু আগের অনুব্রত-র সাথে বর্তমান অনুব্রত-র মিল পাচ্ছে না জেলাবাসী।রামনবমী নিয়ে বিজেপির মিছিলে অস্ত্রের ঝলকানি নিয়েও কোন উত্তর দেননি।বরঞ্চ তিনি বলেছেন ‘সে আমি দেখি নাই।’বরং তিনি বার্তা দিয়েছেন,‘কোন হানাহানি নয়।সবাই ভালো থাকুক।’এমনকি দিদির সাথের কেষ্ট বলেছেন,‘যিনিই কৃষ্ণ তিনিই রাম।বুঝিয়েছেন রামের মহিমা।’
তিহার জেল থেকে ছাড়া পেয়ে অনুব্রত মণ্ডলের চিরাচরিত স্বভাব থেকে বেরিয়ে এক নতুন অনুব্রতকে দেখছে রাজ্য থেকে জেলাবাসী।
