মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, আজ ব্রাত্য বসু চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন। এই বৈঠকে আন্দোলনকারীরা নিজেদের দাবিগুলি উপস্থাপন করার কথা চাকরিহারা শিক্ষকদের। সময় মত প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন বৈঠকস্থলে। পুরো বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হচ্ছে।
পেরিয়ে গিয়েছে আড়াই ঘন্টা। কিন্তু তারপরও এখনো পর্যন্ত চাকরি হারানো শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে ,পর্ষদের পথে হেঁটে রিভিউ পিটিশনের কথাই বলেছে এসএসসি-ও। অর্থাৎ রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে শীর্ষ আদালতে যেতে পারে কমিশন। এছাড়াও খবর পাওয়া যাচ্ছে, মিরর ইমেজ আপলোড নিয়ে কমিশন এখন প্রশ্নের মুখে পড়েছে। এসএসসি জানায়, আইনি অনুমতি থাকলে প্রকাশ করা হবে মিরর ইমেজ। এদিকে বৈঠক শেষে চাকরিহারাদের দাবি, সোমবারই আপলোড হবে যোগ্য-অযোগ্য লিস্ট।
সেদিনের বৈঠকে বেতন নিয়ে কোন চিন্তা নেই বলেই আশ্বস্ত করেছেন মন্ত্রীর ব্রাত্য বসু। আন্দোলন থেকে পড়ে এসে আলোচনার উপর ভরসা রাখার জন্য আর্জি জানিয়েছেন তিনি। আজকে বৈঠকে উপস্থিত রয়েছেন, এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায়। এবার পৌঁছলেন শিক্ষামন্ত্রী। চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধিও রয়েছেন। যদিও প্রাথমিকভাবে চাকরি হারাদের আটজন প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হয় বৈঠকে। চাকরি হারারা জানিয়ে দেন, ১২ জন প্রতিনিধিকেই ঢুকতে দিতে হবে তা না হলে তারা বৈঠক করবেন না। এরপর বাকি চারজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। দাবি পত্র নিয়ে এসেছেন প্রতিনিধিরা। শিক্ষামন্ত্রীকে সেই দাবি পড়ে শোনাবেন তাঁরা।
