মারবো কম, দৌড় করাবো বেশি! একটিমাত্র বাক্য। তবে সেই বাক্য যেন বুলেট, যা রাজনীতির বুকে বিদ্ধ হয়ে গেল এক ঝটকায়। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে এমন দমদার ভাষণে রাজ্যবাসী শুনল সিপিএমের বর্ষীয়ান নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য -এর ঝলসে ওঠা বজ্রকণ্ঠ। এই লাইন, শুধু লাইন নয়! এ যেন সিপিএমের যুদ্ধঘোষণা!
যেখানে রাজনীতি আজ অনেকটা ‘নাটকীয় সংলাপে’ সীমাবদ্ধ, সেখানে বিকাশবাবুর এই বাস্তব-ধারালো ভাষণ যেন সাহসের নতুন সংজ্ঞা তৈরি করল। তিনি শুধু বক্তৃতা দেননি, ছুঁড়ে দিয়েছেন প্রশ্ন, তুলেছেন অভিযোগ,তৃণমূল কংগ্রেসের নামে একের পর এক ব্যর্থতা, দুর্নীতি, সিন্ডিকেটরাজ আর ভুয়ো প্রতিশ্রুতির বিরুদ্ধে উঠেছে তীব্র প্রতিবাদ।
জনগণই আসল অস্ত্র! এই বার্তা নিয়েই তিনি আহ্বান জানিয়েছেন পথে নামতে, গর্জে উঠতে। তাঁর মতে, তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চাই রাজনৈতিক চাপের নিপুণ কৌশল, গণআন্দোলনের নবজাগরণ।
এই ভাষণের প্রতিটি শব্দে ছিল আগুন, প্রতিটি লাইনে ছিল বিদ্রোহের সুর। আর সেই আগুনে যেন ইতিমধ্যেই জ্বলে উঠেছে রাজনৈতিক পরিবেশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তার বক্তব্যের ক্লিপ, উঠছে তর্ক-বিতর্ক, জমছে রাজনৈতিক উত্তাপ।
সিপিএম কি ফিরছে সেই পুরনো আগুন নিয়ে?
বিকাশবাবু কি হতে চলেছেন লড়াইয়ের নতুন মুখ?
একটা কথা স্পষ্ট—বিকাশ রঞ্জনের মুখে আজকের স্লোগানটা শুধু কথার খেলা নয় , এটা রণহুঙ্কার। এখন দেখার পালা, এই বজ্রের গর্জনে সত্যিই কাঁপে কি না তৃণমূলের গদি!
