জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন প্রাণ হারানোর পর বিদেশ সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী তাঁর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই ভারতে ফিরছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।এনডিটিভি এই তথ্য জানিয়েছে।জম্মু-কাশ্মীরের এই সন্ত্রাস হানা গত কয়েক বছরে অসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা। এই হামলার একদিন আগেই ভারতে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স ও তাঁর পরিবার।তিনি ও তাঁর স্ত্রী উষা ও সন্তানদের সঙ্গে ভারতের চারদিনের সফরেই রয়েছেন।
“মিনি সুইজারল্যান্ড” নামে পরিচিত এবং শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত পহেলগাঁওয়ে রেস্তোরাঁয় ঘুরে বেড়ানো, ঘোড়ায় চড়া বা পিকনিক করতে আসা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২৬ জন পর্যটক নিহত হয়েছেন, সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। আহতদের উদ্ধার করতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছেছেন, যেখানে তিনি সমস্ত সংস্থার সঙ্গে জরুরি নিরাপত্তা পর্যালোচনা করছেন। ঘটনার পরই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনা সম্পর্কে ব্রিফিং দেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করতে অ্যান্টি-টেরার অপারেশন চালু করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, “পাহালগাম হামলার অপরাধীদের তাদের নৃশংস কর্মের জন্য চড়া মূল্য দিতে হবে।”
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র সৌদি আরব থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন এবং তাঁকে ঘটনাস্থলে যাওয়ারও নির্দেশ দেন। কাশ্মীর যাওয়ার আগে অমিত শাহ তাঁর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল, জম্মু কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
