Jazzbaat24Bangla • Beta
জম্মু-কাশ্মীরে জঙ্গি হানার ঘটনায় তীব্র নিন্দা করে নিহতদের সমবেদনা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ করে কাশ্মীরের জঙ্গি হানার নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের কথায় ” এই নৃশংস অপরাধের কোন যুক্তি নেই। আশা করি উপযুক্ত শাস্তির মুখোমুখি হতে হবে এই অপরাধীদের।” জঙ্গিহানার নিন্দা করে রাশিয়ার প্রেসিডেন্ট আরও জানান ” সমস্ত রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। আমি সেই প্রতিশ্রুতি আবারও দিচ্ছি।”
