প্রচণ্ড চাপের মুখে পড়ে এবং কোনও বিকল্প পথ না দেখে এবার ভারতের বিরুদ্ধেও একই পথে হাঁটল ইসলামাবাদ।শিমলা চুক্তি-সহ ভারতের সঙ্গে সব বাণিজ্য স্থগিত রাখার কথা জানিয়েছে পাকিস্তান। পহেলগাঁওয়ে হামলার জেরে বুধবার ভারত যে সিদ্ধান্ত নিয়েছিল তার প্রেক্ষিতে ইসলামাবাদে প্রায় দু’ঘণ্টা ধরে চলা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষ হতেই এই ঘোষণা করেছে পাকিস্তান।একই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
পহেলগাঁওয়ে হামলার জেরে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকের পরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ ঘোষণা করেছে ভারত সরকার। ভারতের পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ওয়াঘা সীমান্তে বাণিজ্য বন্ধ, ভারতীয় নাগরিকদের জন্য সার্ক ভিসায় ছাড় স্থগিত, এবং ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক কূটনীতিকদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছে ইসলামাবাদ। দিল্লি যে পদক্ষেপ নিয়েছিল, তার প্রতি উত্তরে ইসলামাবাদও সার্ক ভিসা স্কিমের অধীনে ভারতীয় নাগরিকদের জন্য জারি করা পারমিট স্থগিত করার পাশাপাশি অন্যান্য সমস্ত ভিসাও বাতিল করেছে। এছাড়াও, তারা ভারতীয় হাই কমিশনে কূটনৈতিক কর্মীদের সংখ্যা ৩০ জনে সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।এনডিটিভি এই তথ্য দিয়েছে।
১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পর ১৯৭২ সালে সই হওয়া শিমলা চুক্তি দুই দেশের মধ্যে শান্তি ও ভবিষ্যৎ দ্বিপাক্ষিক আলোচনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই চুক্তি স্থগিত করল পাকিস্তান। বিতর্কিত ঘোষণা করে ইসলামাবাদ জানিয়েছে, “ভারত যতদিন পর্যন্ত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদকে উৎসাহিত করা, আন্তঃসীমান্ত হত্যাকাণ্ড চালানো এবং কাশ্মীর সংক্রান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব মানতে অস্বীকার করবে, ততদিন পাকিস্তান সিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত রাখার অধিকার প্রয়োগ করবে।”
তবে তবে সিন্ধু জল চুক্তি স্থগিত করায় বিপাকে পড়েছে ইসলামাবাদ। ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান জানিয়েছে, “সিন্ধু জল চুক্তি অনুযায়ী পাকিস্তানের জলের প্রবাহ বন্ধ বা অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার কোনও চেষ্টা, কিংবা নিম্ন অববাহিকার দেশের অধিকার লঙ্ঘনকে যুদ্ধের কাজ হিসেবে বিবেচনা করা হবে এবং এর জবাবে পাকিস্তান পূর্ণ শক্তি প্রয়োগ করবে।”
পাশাপাশি নিজেদের আকাশসীমাও ভারতকে আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।প্রতিটি ভারতীয় উড়ানসংস্থার জন্য এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
