দিব্যেন্দু মজুমদার, হুগলি
ভূস্বর্গ ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু হল উত্তরপাড়ার এক বাসিন্দার। মৃতের নাম বিভাস চন্দ্র শীল(৭৪)। স্থানীয় সূত্রে জানা যায় উত্তরপাড়ার দোলতলার কাছে একটি আবাসনে একাই থাকতেন বিভাস বাবু। তিনি রাজ্য সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। কাশ্মীর ঘুরে বাড়ি ফেরার পথে রাস্তায় হৃদরোগে আক্রান্ত হন এবং তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গত ১১ এপ্রিল একটি ভ্রমণ সংস্থার সঙ্গে বিভাস বাবু তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে কাশ্মীর ভ্রমনে যান। কাশ্মীর ভ্রমণের শেষ গন্তব্য ছিল পহেলগাম। আশ্চর্যজনকভাবে পহেলগামে ২২ এপ্রিল জঙ্গি হানার আগেই সকালবেলায় বাড়ি ফেরার জন্য ট্রেন ধরার উদ্দেশ্যে জম্মু রওনা দেন। কিন্তু শেষ পর্যন্ত বিভাস বাবুর বাড়ি ফেরা হল না। বাসে করে জম্মু পৌঁছানোর ৬ কিলোমিটার আগে বিভাস বাবু হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে জম্মুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মৃতের ভাই সুশান্ত শীল এখনো বিশ্বাস করতে পারছেন না যে দাদা আর কোনদিনই ফিরবেন না। পরিবার সূত্রে খবর অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ কলকাতার নিয়ে আসা হচ্ছে। বিভাস বাবুর এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
