ওয়াকফ অশান্তির আগুন এখনো পুরোপুরি মেটেনি। এর মধ্যেই মুর্শিদাবাদের পুলিশ সুপারকে বদলি করল নবান্ন। শুধু মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার নয় যে ধুলিয়ান শামসেরগঞ্জ সুতি এলাকায় অশান্তির আগুন সবচেয়ে বেশি জ্বলে উঠেছিল সেই জঙ্গিপুর পুলিশ জেলার এসপিকেও বদলি করল রাজ্য সরকার। বদলি করা হয়েছে মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্যো প্রতাপ যাদব এবং জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়। সূর্য প্রণাম যাদব কে কোচবিহারের নারায়নের ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। সালুয়ায় ইএফআর থার্ড ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার হিসেবে আনন্দ রায়কে নিযুক্ত করা হয়েছে। মুর্শিদাবাদের নতুন এসপি করা হয়েছে কুমার সানি রাইকে যিনি রানাঘাট পুলিশ জেলার এসপি ছিলেন।দক্ষিন কলকাতার ডেপুটি ট্রাফিক কমিশনার শাহ কুমার অমিত কে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি করা হযেছে।
