প্রত্যেক ভারতবাসীর রক্ত আজ ফুটছে, পহেলগাঁও কাণ্ড নিয়ে ফের ন্যায়বিচার ও কঠিনতম শাস্তির কথা কথা শোনালেন প্রধানমন্ত্রী। খুব স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানে রবিবার উঠে এল ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার কথা।এদিন প্রধানমন্ত্রী বলেন, পাহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা প্রতিটি ভারতীয়ের হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি করেছে। তিনি বলেন, “প্রত্যেক ভারতীয়ের রক্ত আজ ফুটছে। যারা তাঁদের আপনজনদের হারিয়েছেন, তাঁদের যন্ত্রণা গোটা দেশ অনুভব করছে।” একই সঙ্গে হুঁশিয়ারি দেন, ‘‘জঙ্গি হামলার কঠোর জবাব দেবে ভারত।”
তিনি জানান, এই হামলা সন্ত্রাসের মাস্টারদের হতাশা এবং কাপুরুষতার পরিচয় বহন করে। তিনি ব্যাখ্যা করে বলেন, “কাশ্মীরে শান্তি ফিরছিল, স্কুল-কলেজগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরছিল, উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগোচ্ছিল, গণতন্ত্র আরও মজবুত হচ্ছিল, পর্যটকদের সংখ্যা রেকর্ড হারে বাড়ছিল, আয় বৃদ্ধি পাচ্ছিল এবং যুবসমাজের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল। দেশের, বিশেষ করে জম্মু ও কাশ্মীরের শত্রুরা এটা সহ্য করতে পারেনি।”
বিশ্বের সমস্ত দেশ ভারতের পাশে রয়েছে বলে ‘মন কি বাত’ -এ উল্লেখ করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, “আমি নিহতদের পরিবারগুলিকে আশ্বস্ত করতে চাই যে, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। যারা এই হামলার পিছনে রয়েছে, তাদের কঠিনতম শাস্তি দেওয়া হবে। সন্ত্রাসবাদী এবং তাদের মাস্টাররা এই ষড়যন্ত্র করেছে, কারণ তারা কাশ্মীরকে ধ্বংস করতে চায়।”
তিনি আরও বলেন, “১৪০ কোটি ভারতীয়ের ঐক্যই হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের ভিত্তিতেই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ধারিত লড়াই চালিয়ে যাব। আমাদের আদর্শকে আরও মজবুত করতে হবে, জাতি হিসেবে আমাদের ইচ্ছাশক্তি প্রদর্শন করতে হবে। আজ গোটা বিশ্ব দেখছে কিভাবে ভারত এক কণ্ঠে কথা বলছে।”
মোদী আরও বলেন, পহেলগাঁও কাণ্ড প্রত্যেক ভারতীয়কে নাড়িয়ে দিয়েছে। তিনি জানান, ২২ এপ্রিল পাহেলগামের বাইসরান উপত্যকায় ঠাণ্ডা মাথায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরি বাসিন্দাকে গুলি করে হত্যা করা হয়। এটি ছিল কাশ্মীর উপত্যকার ইতিহাসের অন্যতম নৃশংস সন্ত্রাসী হামলা। তিনি প্রতিশ্রুতি দেন যে, ভারত প্রতিটি সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাকে খুঁজে বার করে শাস্তি দেবে এবং ভারতের মনোবল কোনোভাবেই ভাঙা যাবে না।দেশের যে কোনও প্রান্তে থাকা মানুষ পহেলগাঁওয়ের হত্যালীলায় মৃতদের পরিবারের প্রতি সমব্যথী।
প্রধানমন্ত্রী তাঁর রেডিও অনুষ্ঠানে সরাসরি পাকিস্তানের প্রতি ইঙ্গিত রেখেই বলেন, “যারা এই হামলা চালিয়েছে এবং যারা এই ষড়যন্ত্রের নকশা এঁকেছে, তারা এমন শাস্তি পাবে যা তারা কল্পনাও করতে পারবে না। সন্ত্রাসবাদের অবশিষ্ট আস্তানা নিশ্চিহ্ন করার সময় এসে গেছে। ১৪০ কোটির ইচ্ছাশক্তি সন্ত্রাসের মাস্টারদের মেরুদণ্ড ভেঙে দেবে।”
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
